1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৯ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে মেধার জয়: ট্যালেন্টপুলে প্রথম জান্নাতুল নেসা সাদুল্লাপুরে শিক্ষকদের সাথে নব-নির্বাচিত এমপির মতবিনিময় তারাগঞ্জে এতিমদের সঙ্গে ইফতার করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২টি সিম ও ২০টি অ্যাপ পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২ লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য ও ফিপচার্ট ব্যবহার সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত “আমি আপনাদের পাশে খাদেম হয়ে থাকতে চাই”-এটিএম আজহারুল ইসলাম

গোবিন্দগজ্ঞে সাঁওতাল হত্যাকান্ডের আসামীদের গ্রেফতার দাবি

  • আপডেট হয়েছে : শনিবার, ৭ অক্টোবর, ২০১৭
  • ৬১ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগজ্ঞ উপজেলার সাহেবগঞ্জ বাগদাফার্মে আদিবাসী সাঁওতালদের পৈত্রিক সম্পত্তি ফেরত দিয়ে তাদের পুনর্বাসন, গত বছর ৬ নভেম্বর ঐ এলাকার আদিবাসী  পল্লীতে পুলিশের গুলিতে নিহত তিন সাঁওতাল শ্যামল, মঙ্গল ও রমেশ হত্যাকান্ড, অগ্নিসংযোগ, নির্যাতনের ঘটনা তদন্ত করে দায়ীদের শাস্তিসহ ৭ দফা দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে  শনিবার গোবিন্দগজ্ঞ উপজেলার সাহেবগঞ্জ বাগদাফার্ম আদিবাসী সাঁওতালপল্লীতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাহেবগঞ্জ বাগদাফার্ম-ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, আদিবাসী বাঙ্গালী সংহতি পরিষদ, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন,  জাতীয় আদিবাসী পরিষদ ও  জনউদ্যোগ এই কর্মসচির আয়োজন করে। আদিবাসি পল্লী জয়পুর থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মাদারপুর গির্জার সামনে এসে মিছিলটি শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন ঘটনার ১১ মাস পেরিয়ে গেলেও ৩জন সাঁওতাল হত্যাকান্ড মামলার দৃশ্যমান অগ্রগতি না হয়নি। বক্তারা এই হত্যাকান্ডের আসামি গোবিন্দগঞ্জের সংসদ সদস্য আবুল কালাম আজাদ, সাপমারা ইউনিয়নের চেয়ারম্যান শাকিল আহম্মেদ বুলবুলসহ সকল আসামীকে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার শুরুর দাবি জানান।

সভায় বক্তারা আরও বলেন,রংপুর চিনিকল কর্তৃপক্ষ সাহেবগঞ্জ বাগদা ফার্মের জন্য সংগৃহীত সাঁওতাল ও বাঙ্গালিদের নিকট থেকে যে শর্তের ভিত্তিতে ১৮শ একর সম্পত্তি অধিগ্রহণ করেছিল তা মিল অকার্যকর, আখ চাষ বাদ দিয়ে অন্য ফসল আবাদ ও স্থানীয় দুবৃত্তদের কাছে লীজ দেয়ায় অশুভ চক্রান্তের কারণে সেই শর্ত মিল কর্তৃপক্ষ  অনেক আগেই ভঙ্গ করেছেন। এখন ঐ শর্তের ভিত্তিতেই বাগদাফার্ম এলাকার ওই সম্পত্তির মালিক আদিবাসী সাঁওতাল ও বাঙ্গালিরা। বক্তারা অবিলন্বে আদিবাসী সাঁওতাল ও বাঙ্গালিদের সম্পত্তি ফেরত দেবার দাবি জানান।

শেষে সমাবেশ থেকে আগামি ৬ নভেম্বর তিন সাঁওতাল হত্যাকান্ড দিবস গোবিন্দগঞ্জ শহরের শহিদ মিনারে  সকাল ১০টায় পালনের কর্মসূচি ঘোষণা করা হয়।

সাহেবগঞ্জ বাগদাফার্ম-ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সহ-সভাপতি ফিলিমন বাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয কমিটির সাধারণ সম্পাদক সবিন চদ্র মুন্ডা, আদিবাসী ইউনিয়ন নেতা বার্নাবাস,আদিবাসী বাঙ্গালী সংহতি পরিষদের আহ্বায়ক এ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের জেলা সমন্বয়ক গোলাম রব্বানী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক এ্যাড.মুরাদজ্জামান রব্বানী, জন উদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, সিপিবি গোবিন্দগঞ্জ উপজেলা সভাপতি তাজুল ইসলাম, মানবাধিকার কর্মী অঞ্জলী রাণী দেব,আব্দুল খালেক,এ্যাডভোটে মোহাম্মদ আলী,বাংলাদেশ যুব ইউনিয়ন নেতা প্রিসিলা মুর্মু, আদিবাসী নেতা অলিভিয়া মার্ডি প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!