1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
গাইবান্ধায় সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় প্রতিবাদ: পুলিশের দুঃখ প্রকাশ - খবরবাড়ি24.com
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে ৪ মাদক সেবনকারী গ্রেফতার : ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড পলাশবাড়ীতে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল লালমনিরহাটে সিলিন্ডারবাহী ট্রাকে পুলিশের হানা, বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ২ দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী সংকোচ নয়, দায়িত্ববোধ গড়ে তুলতে যৌন সচেতনতা প্রয়োজন : ডা. নুসরাত জাহান দৃষ্টি মাদকদ্রব্য আইনের মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৫ এপ্রিল ‘আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না’: ট্রাম্প হাদি হত্যা মামলার আসামিদের দেশে ফিরিয়ে আনার জোর প্রচেষ্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

গাইবান্ধায় সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় প্রতিবাদ: পুলিশের দুঃখ প্রকাশ

  • আপডেট হয়েছে : বুধবার, ১১ অক্টোবর, ২০১৭
  • ৬১ বার পড়া হয়েছে

গাইবান্ধায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে আজ বুধবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। এই কর্মসূচীর সংবাদ সংগ্রহ করতে গিয়ে ফটো সাংবাদিক কুদ্দুস আলমকে লাঞ্ছিত করা হয়। সেসময় উপস্থিত সাংবাদিকরা সাথে সাথেই রাস্তায় বসে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান। পরে সাংবাদিক কুদ্দুস আলম লাঞ্ছিত হওয়ার ঘটনায় গাইবান্ধা প্রেসক্লাবে বিক্ষুব্ধ সাংবাদিকরা তাৎক্ষনিক এক প্রতিবাদ সভায় মিলিত হয়। সে সময় সদর থানা পুলিশের পক্ষ থেকে সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার, অফিসার ইনচার্জ (তদন্ত) আরশেদুল হক গাইবান্ধা প্রেসক্লাবে এসে উপস্থিত হন।

তারা বিষয়টিকে অনাকাংখিত আখ্যায়িত করে দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে পুলিশ আরো দায়িত্বশীল ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন। গাইবান্ধা প্রেসক্লাবে তাৎক্ষনিক অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন গাইবান্ধা প্রেসক্লাব কর্মকর্তা ও জেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে কেএম রেজাউল হক, আবু জাফর সাবু, অমিতাভ দাশ হিমুন, দীপক কুমার পাল, আবেদুর রহমান স্বপন, সিদ্দিক আলম দয়াল, ইদ্রিসউজ্জামান মোনা, আব্দুল মান্নান চৌধুরী, শাহাবুল শাহীন তোতা, কুদ্দুস আলম, উজ্জল চক্রবর্ত্তী, আরিফুল ইসলাম বাবু, সরদার মো. শাহীদ হাসান লোটন, এবিএম ছাত্তার, রজতকান্তি বর্মণ, খায়রুল ইসলাম, হেদায়েতুল ইসলাম বাবু, ওবায়দুর রহমান, সুজন প্রসাদ, আবু কায়সার শিপলু, বিপ্লব প্রসাদ, মোকছেদুর রহমান প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!