1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
গাইবান্ধায় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা রমজান উপলক্ষে গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু পলাশবাড়ীতে হোসেনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিটু’র উদ্যোগে প্রতিবছরের ন্যায়এবারো বিশাল ইফতার মাহফিল তারাগঞ্জে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান,দুইজনের ১ লাখ টাকা জরিমানা রাজধানীতে বিড়াল হত্যার দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড লালমনিরহাটে সরকারি বিধি তুড়ি মেরে ব্যবসা ও গুণ্ডামি, পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে থানায় অভিযোগ

গাইবান্ধায় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : সোমবার, ২ অক্টোবর, ২০১৭
  • ৭৩ বার পড়া হয়েছে

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেড়ামারা ব্রীজ সংলগ্ন কিশামত বালুয়া ঘাঘট নদীতে সোমবার বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই নৌকা বাইচ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন এলাকাসহ বাইরের জেলা থেকেও ১০টি নৌকা অংশ নেয়।
উল্লেখ্য, প্রতিবছরই একই স্থানে এই নৌকা বাইচ দীর্ঘদিন যাবত অনুষ্ঠিত হয়ে আসছে। নৌকা বাইচ চলাকালে ঘাঘট নদী দু’পাড়ে হাজার হাজার উৎসাহী দর্শক এতদঞ্চলের গ্রামীণ ঐতিহ্য এই নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করে। স্থানীয় যুবকদের উদ্যোগে ও ইউপি সদস্য আশরাফুল ইসলাম লুডুর সহযোগিতায় এই নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খোলাহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল উলফাত এই নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন। শেষে প্রথম ও দ্বিতীয় বিজয়ীকে একটি করে ফ্রিজ এবং তৃতীয় বিজয়ীকে ২১ ইঞ্চি কালার টিভি তাদের হাতে তুলে দেয়া হয়।

প্রতিযোগিতা পূর্ব এক আলোচনা সভায় নৌকা বাইচ উদযাপন কমিটির সভাপতি ও সাবেক ইউপি সদস্য ফয়জার রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য আশরাফুল ইসলাম লুডু, সাবেক ইউপি সদস্য মুরাজ্জামান প্রামানিক, উদযাপন পরিষদের উপদেষ্টা মুক্তিযোদ্ধা দুলা মিয়া, সাবেক ইউপি সদস্য আবুল হোসেন, আলতাফ হোসেন, ইউনুছ আলী দুখু, ফরিদুল ইসলাম, ইমদাদুল হক, ডাঃ আব্দুর রশিদ খোকা, আবু সাঈদ প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!