1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
এবছরের মধ্যেই দেশে ‘ফোরজি’ চালু হবে: জয় - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা রমজান উপলক্ষে গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু পলাশবাড়ীতে হোসেনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিটু’র উদ্যোগে প্রতিবছরের ন্যায়এবারো বিশাল ইফতার মাহফিল তারাগঞ্জে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান,দুইজনের ১ লাখ টাকা জরিমানা রাজধানীতে বিড়াল হত্যার দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড লালমনিরহাটে সরকারি বিধি তুড়ি মেরে ব্যবসা ও গুণ্ডামি, পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে থানায় অভিযোগ পলাশবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোবিন্দগঞ্জে বিএনপি কর্তৃক জামায়াত নেতা-কর্মিদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সাংবাদ সম্মেলন পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন পলাশবাড়ীতে পুলিশি টহল কমায় পরিস্থিতির অবনতি, দ্রুত ব্যবস্থা চায় সচেতন মহল

এবছরের মধ্যেই দেশে ‘ফোরজি’ চালু হবে: জয়

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০১৭
  • ৬৮ বার পড়া হয়েছে

এবছরের মধ্যেই দেশে ফোর চালুর কথা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এই সেবার উদ্বোধনকালে এ কথা জানান তিনি।

উদ্বোধনী বক্তব্যে সজীব ওয়াজেদ জয় বলেন, পেপ্যাল চালুর মধ্যদিয়ে দেশের তরুণদের মেধা, নতুন নতুন চিন্তাধারা ও সৃজনশীল মনোভাব দেশকে এগিয়ে নিতে সহায়তা করবে। এসময় তিনি মহৎ এই উদ্যোগের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

সজীব ওয়াজেদ জয় আরও বলেন, তথ্য-প্রযুক্তির উন্নয়নে প্রতিজ্ঞাবদ্ধ আওয়ামী লীগ সরকার ইন্টারনেট ডাটার মূল্য ৯৯ শতাংশ কমিয়েছে। এই ধারা অব্যাহত থাকবে। ভবিষ্যতে ইন্টারনেট ডাটার মূল্য আরো সুলভ করা হবে।

এসময় দ্রুতই ইউনিয়ন পর্যায়েও ব্রডব্যান্ড সংযোগ নিয় যাওয়ার ঘোষণা দেন তিনি। এসময় দেশে উন্নত ও উচ্চগতি সম্পন্ন ফোরজি সেবা চলতি বছরেই চালুর ঘোষণা দেন সজীব ওয়াজেদ।

তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আমাদের ফ্রিল্যান্সারদের দীর্ঘদিনের দাবি পেপ্যালকে বাংলাদেশে নিয়ে আসা।

প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের তত্ত্বাবধানে দীর্ঘদিন ধরে পেপ্যালের সঙ্গে আলোচনার মাধ্যমে তা সম্পন্ন হলো। দেশে বসে বিদেশে কাজ করে উপার্জিত অর্থ দেশে আনার জনপ্রিয় পদ্ধতি পেপ্যাল বাংলাদেশে চালু করার প্রক্রিয়া দীর্ঘদিনের। অবশেষে তার সফল বাস্তবায়ন ঘটলো।

প্রাথমিকভাবে পেপ্যাল দিয়ে ইনবাউন্ড সেবা তথা শুধু টাকা আনা যাবে। সোনালী, রূপালী, সোশ্যাল ইসলামী ব্যাংকসহ ৯টি ব্যাংক থেকে এই টাকা উত্তোলন করা যাবে। বাংলাদেশে পেপ্যালকে নিয়ে আসার চেষ্টা চলছে ২০১১ সাল থেকে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) দেশে পেপ্যাল নিয়ে আসার জন্য উদ্যোগ নেয়।

২০১২ সালে এসে এটি বাস্তবায়নের জন্য নানাভাবে চেষ্টা করতে থাকেন সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। সে বছর সেপ্টেম্বরে বাংলাদেশে পেপ্যাল চালু হচ্ছে বলে ঘোষণাও দেওয়া হয়। কিন্তু শেষ তা আর চালু হয়নি। বর্তমানে বিশ্বের ২০৩টি দেশে পেপ্যাল সেবা চালু আছে। এর মধ্যে মাত্র ২৯টি দেশে পেপ্যালের পূর্ণাঙ্গ সেবা চালু আছে এবং ১০৩টি দেশে শুধু ইনবাউন্ড সেবা চালু রয়েছে। বিশ্বের প্রায় ১৩ কোটি ৭০ লাখ মানুষ এ সেবার সুবিধা উপভোগ করছেন। ২৬টি মুদ্রায় এ প্রতিষ্ঠানটি লেনদেন পরিচালনা করে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!