1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাঘাটায় গোয়ালঘরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু গাইবান্ধায় জাল টাকাসহ সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার : ভিকটিম উদ্ধার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আদর্শবান ব্যক্তিরা রাজনীতিতে আসলে সুন্দর সমাজ বিনির্মাণ হবে: শিল্পমন্ত্রী

  • আপডেট হয়েছে : শনিবার, ২১ অক্টোবর, ২০১৭
  • ৫৮ বার পড়া হয়েছে

সৎ, আদর্শবান মানুষদের রাজনীতিতে আসার আহবান জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, যাদের মধ্যে সততা ও আদর্শ রয়েছে তারাই সুস্থ্য ধারার রাজনীতি করতে পারেন।

সৎ, আদর্শবান ব্যক্তিদের রাজনীতিতে আসতে হবে। তাহলেই সুন্দর সমাজ বিনির্মাণ হবে। সমাজে গ্রহণযোগ্য রাজনৈতিকের কখনো মৃত্যু হয় না। খবর বাসসের।

শিল্পমন্ত্রী শনিবার ঝালকাঠির একটি কমিউনিটি সেন্টারে জেলা আওয়ামী লীগের সহসভাপতি নূরুল ইসলাম খলিফার শোক ও স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ঝালকাঠি জেলা আওয়ামী লীগ এ শোক ও স্মরণ সভার আয়োজন করে।

জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে স্মরণ সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী ও পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকির বক্তব্য রাখেন।

আমির হোসেন আমু বলেন, নূরুল ইসলাম খলিফা একজন আদর্শবান রাজনীতিবিদ ছিলেন বলেই তাকে সবাই মৃত্যুর পরেও মনে রেখেছেন। ঝালকাঠিতে প্রবীন রাজনীতিবিদদের মধ্যে তিনি অন্যতম একজন।

তিনি বলেন, সামাজে অনেক ভাল মানুষ রয়েছেন, তাদের রাজনীতিতে আসতে হবে। তাহলে দেশ এগিয়ে যাবে এবং উন্নয়ন হবে।

এর আগে শিল্পমন্ত্রী ঝালকাঠি শহরের কয়েকটি সড়কের উদ্বোধন করেন। ঝালকাঠি পৌরসভার উদ্যোগে এ সড়কগুলো নির্মাণ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!