1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
অস্ট্রেলিয়ায় যাচ্ছেন, দোয়া চেয়েছেন প্রধান বিচারপতি - খবরবাড়ি24.com
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রংপুরে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের প্রতিনিধিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু তারুণ্যের দীপ্তিতে বদলে যাচ্ছে তারাগঞ্জ: ইউএনও মনাব্বর হোসেনের কর্মতৎপরতায় জনসেবায় নতুন দিগন্ত। পলাশবাড়ীতে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদ্যাপন সাদুল্লাপুরে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার গাইবান্ধায় শ্রমিকদলের নেতা রঞ্জুর ওপর হামলাকারীদের শাস্তির দাবীতে প্রতিবাদ সভা তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা

অস্ট্রেলিয়ায় যাচ্ছেন, দোয়া চেয়েছেন প্রধান বিচারপতি

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৬ অক্টোবর, ২০১৭
  • ৫২ বার পড়া হয়েছে

অস্ট্রেলিয়ায় যাচ্ছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তবে তিনি চিকিৎসার জন্য যাচ্ছেন না অন্য কোনো কাজে যাচ্ছেন তা এখনো স্পষ্ট নয়।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে একমাসের ছুটিতে যাওয়ার দুই দিন পর বৃহস্পতিবার সকালে প্রথম প্রকাশ্যে বেরিয়ে তিনি গুলশান-২ নম্বরে অবস্থিত ভিসা সেন্টারে উপস্থিত হয়ে অস্ট্রেলিয়ার ভিসার জন্য আবেদন করেন। কয়েকদিনের মধ্যেই তিনি ভিসা পেতে পারেন বলেও জানা গেছে।

অস্ট্রেলিয়ায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বড় মেয়ে বসবাস করেন।

এদিকে বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বাসভবন থেকে দ্বিতীয় দফা বেরিয়ে লক্ষ্মীপূজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দিরে সস্ত্রীক যান প্রধান বিচারপতি।

এর আগে বিকেল চারটার দিকে আইনমন্ত্রী আনিসুল হক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে দেখতে তার সরকারি বাসভবনে যান। পরে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, ‘আমি তাকে দেখতে গিয়েছিলাম। উনি বিশ্রাম নিচ্ছেন। তার শারীরিক অসুস্থতা নিয়ে কথা হয়েছে, আমাকে তার জন্য দোয়া করতে বলেছেন।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!