1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
অডিশনের জন্য ডেকে যৌনমিলনের প্রস্তাব! - খবরবাড়ি24.com
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু তারুণ্যের দীপ্তিতে বদলে যাচ্ছে তারাগঞ্জ: ইউএনও মনাব্বর হোসেনের কর্মতৎপরতায় জনসেবায় নতুন দিগন্ত। পলাশবাড়ীতে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদ্যাপন সাদুল্লাপুরে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার গাইবান্ধায় শ্রমিকদলের নেতা রঞ্জুর ওপর হামলাকারীদের শাস্তির দাবীতে প্রতিবাদ সভা তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা হাতীবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর আত্মগোপন, র‍্যাবের জালে ধরা পড়লো প্রধান আসামি মামুন

অডিশনের জন্য ডেকে যৌনমিলনের প্রস্তাব!

  • আপডেট হয়েছে : সোমবার, ৩০ অক্টোবর, ২০১৭
  • ৪৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: হলিউডের প্রভাবশালী প্রযোজক হার্ভে উইনস্টেনের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠার পর থেকে গোটা বিশ্ব তোলপাড়। বিভিন্ন সিনেমা ইন্ডাস্ট্রির তারকারা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে ফাঁস করছেন অন্তরালের অনেক কথা। এবার একটি বিস্ফোরক তথ্য জানালেন কলকাতার অভিনেত্রী চিত্রাঙ্গদা চক্রবর্তী।

একটি টেলিভিশন সাক্ষাৎকারে চিত্রাঙ্গদা জানালেন তাকে অডিশনের জন্য ডেকে প্রস্তাব দেওয়া হয়েছিলো যৌন সম্পর্কের। একবার এক ছবির জন্য তাকে মেইল পাঠিয়ে আসতে বলা হয়। কিন্তু পরে একজন কো-অর্ডিনেটর বলেন, তিনি এই ছবির জন্য উপযুক্ত নন। তাকে অন্য কম বাজেটের ছবিতে সুযোগ করে দেওয়া হবে।

তখন চিত্রাঙ্গদা জানতে চান, যে প্রজেক্টের জন্য ডাকা হয়েছে সেই ছবিতে কেন তিনি কাজ করতে পারবেন না? তার সিভি পছন্দ হওয়াতেই তো ডাকা হয়েছে। তখন সেই কো অর্ডিনেটর তাকে জানান, আসলে বড় বাজেটের ছবি যারা করেন, সেই ক্লায়েন্টরা আরও অন্য কিছু চান। অভিনেত্রীদের কখনও তাদের সঙ্গে রাত্রি যাপন করতে হয়।

অন্য আরেকটি ঘটনার কথা জানিয়ে চিত্রাঙ্গদা বলেন, একই সঙ্গে বিভিন্ন ভাষায় একটি ছবি হওয়ার কথা ছিল। অডিশনের জন্য আমাকে ডাকা হয়। কিন্তু সেখানে গিয়ে দেখি গেল অডিশন ছিল স্রেফ চোখে ধুলো দেওয়ার জন্য। পরে আমি চলে আসি। কিন্তু চলে আসার পর আমাকে ফোন করে জানায় আমি নাকি সিলেক্ট হয়েছি। ছবি সম্পর্কে সব তথ্য জানিয়ে আমাকে জিজ্ঞেস করা হয়, আমি প্রযোজকের সঙ্গে রাত্রি যাপন করতে রাজি কিনা। তখন আমি রেগে ফোন কেটে দিয়েছিলাম।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!