1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:২২ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

৯ দফা দাবিতে গাইবান্ধায় বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতির বিক্ষোভ মিছিল

  • আপডেট হয়েছে : রবিবার, ২৯ অক্টোবর, ২০১৭
  • ৪৮ বার পড়া হয়েছে

সেচ মৌসুমের বর্ধিত বিল সংশোধন, লোডশেডিং মুক্ত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা ও পিডিবি’র নির্বাহী প্রকৌশলীসহ দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারিদের বিচারসহ ৯ দফা দাবিতে আজ রবিবার বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিকদের বিক্ষোভ মিছিল, স্মারকলিপি প্রদান ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে বিদ্যুৎ মন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করে। বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতি জেলা শাখা এই কর্মসূচীর আয়োজন করে।

মিছিল পূর্ব গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত জেলা সভাপতি আলহাজ্ব মজিবর রহমান। সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য আমিনুল ইসলাম গোলাপ, সমাজতান্ত্রিক দল বাসদের জেলা সমন্বয়ক ও বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতির উপদেষ্টা গোলাম রব্বানী, জেলা জাসদের সহ-সভাপতি জিয়াউল হক জনি, জাতীয় কৃষক সমিতি জেলা সহ-সভাপতি অ্যাড. আশরাফ আলী, বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতি জেলা সাধারণ সম্পাদক আনাউর রহমান, উপদেষ্টা মাসুদুর রহমান, কোষাধ্যক্ষ আহমাদুর রহিম, সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, শাহীন মিয়া, আসাদুজ্জামান শাহীন, মাহবুবার রহমান সুমন প্রমুখ।

সমাবেশে বক্তারা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ি ২০১৪ সালের সেচ মৌসুমের বিলকৃত ইউনিটের সাথে সামঞ্জস্য রেখে ২০১৫ থেকে ২০১৬ পর্যন্ত সেচ মৌসুমের বিল সংশোধন, কোনভাবেই বিদ্যুতের মূল্য বৃদ্ধি না করা, লোডশেডিং মুক্ত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা, ডমেষ্টিক গ্রাহকদের হয়রানিমূলক অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রদান বন্ধ, সরকার ঘোষিত ৩০% ভুর্তকির টাকা কৃষকদের ফেরত, আগামী সেচ মৌসুমের পূর্বেই সেচ পাম্প মালিকদের বিনামূল্যে সরকারিভাবে বৈদ্যুতিক মিটার সরবরাহ এবং গাইবান্ধা জেলার পিডিবি’র নির্বাহী প্রকৌশলীসহ ১০ জন দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারিদের বিচার দাবি করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!