1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৫:১৬ অপরাহ্ন
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা : রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় পলাশবাড়ীতে অফিসের হাটের বেদখল জায়গা উদ্ধারে জোর দাবি: আরইউটিডিপির বরাদ্দে আধুনিক স্থাপনা চায় পৌরবাসী পলাশবাড়ীতে পৈত্রিক জমি দখলের অভিযোগে গ্রীন ফিল্ড স্কুলের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ওয়ারিশদের সংবাদ সম্মেলন ৮ ডিসেম্বর পলাশবাড়ী হানাদার মুক্ত দিবস তারাগঞ্জে নিয়মবহির্ভূতভাবে সার মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা পীরগঞ্জে বিবাহবহির্ভূত সম্পর্কের অপবাদে গৃহবধুর নির্যাতন ও আত্মহত্যা,স্থানীয় নেতৃত্বের ভূমিকা প্রশ্নবিদ্ধ গাইবান্ধায় ‘জাসদ নেতাকে’ এনসিপির আহবায়ক করার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ ৬ নেতাকে শোকজ তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা: এলাকায় শোক–আতঙ্ক,  দুস্কৃতকারী‌দের গ্রেপ্তারের দাবি ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ-নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক

হাইড্রোজেন বোমার হুমকি থেকে ‘শিক্ষা’ নিন: উ. কোরিয়া

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০১৭
  • ৪১ বার পড়া হয়েছে

উত্তর কোরিয়া প্রশান্ত মহাসাগরে হাইড্রোজেন বোমা পরীক্ষা চালানোর যে হুমকি দিয়েছে তা থেকে যেন ‘সঠিক শিক্ষা’ গ্রহণ করা হয়। মার্কিন নিউজ চ্যানেল সিএনএন’কে দেয়া সাক্ষাৎকারে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তা রি ইয়ং-পিল এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন, তার দেশ এ পর্যন্ত মুখে যা বলেছে বাস্তবে তাই করে দেখিয়েছে।

গতমাসে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং-হো ঘোষণা করেন, তার দেশ অদূর ভবিষ্যতে একটি শক্তিশালী হাইড্রোজেন বোমার পরীক্ষা চালাতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই সম্মেলনে দেয়া ভাষণে উত্তর কোরিয়াকে ‘সম্পূর্ণ ধ্বংস’ করে ফেলার হুমকি দেয়ার পরপরই রি ওই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

বুধবার সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে উত্তর কোরিয়ার ওই কর্মকর্তা আরো বলেন, ‘আমাদের পররাষ্ট্রমন্ত্রী আমাদের সর্বোচ্চ নেতার (কিম জং-উন) পরিকল্পনা সম্পর্কে সম্যক অবহিত। কাজেই আমার মনে হয় তার বক্তব্যকে তিনি যেভাবে বলেছেন সেভাবেই গ্রহণ করা উচিত।’

রি ইয়ং-পিল বলেন, ‘যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেয়ার কথা বলছে এবং এমনকি সামরিক মহড়াও চালাচ্ছে। তারা সকল ক্ষেত্রে আমাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করছে। আপনি যদি ভেবে থাকেন এই প্রক্রিয়ায় কূটনৈতিক পন্থার দিকে এগুনো যাবে তাহলে আপনি চরম ভুলের মধ্যে রয়েছেন।’

উত্তর কোরিয়া গত জুলাই মাসে দু’টি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পর যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সম্পর্কে উত্তেজনা তুঙ্গে ওঠে। উত্তর কোরিয়ার ওই ক্ষেপণাস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের প্রায় সবখানে হামলা চালানো সম্ভব বলে বিশেষজ্ঞরা মনে করছেন। উত্তর কোরিয়া দাবি করছে, এসব ক্ষেপণাস্ত্র পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম।

সম্প্রতি উত্তর কোরিয়া একটি হাইড্রোজেন বোমা পরীক্ষা করেছে। সাধারণ পরমাণু বোমার চেয়ে এটি কয়েকগুণ শক্তিধর।

পিয়ংইয়ংয়ের দাবি, যে হাইড্রোজেন বোমাটি তারা পরীক্ষা করেছে, সেটি কোনো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে বহন করা যাবে। দাবি সত্যি হলে তা যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের জন্য হবে ভয়ঙ্কর একটি উদ্বেগের বিষয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft