1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশবাড়ীতে গ্রাহকের অনিচ্ছায় আবারও প্রিপেইড মিটার স্থাপন, ‘ভুতুড়ে বিল’ ও হয়রানির অভিযোগ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি পীরগঞ্জে বিদ্যালয়ের পাশেই ইটভাটা!শিক্ষা ও পরিবেশের উপর নীরব হুমকি গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা

সোমালিয়া জোড়া বোমা হামলায় নিহত ২৩

  • আপডেট হয়েছে : রবিবার, ২৯ অক্টোবর, ২০১৭
  • ৫৮ বার পড়া হয়েছে

সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে আবারো জোড়া বোমা হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৩০ জন।

শনিবারের এই হামলার দায় স্বীকার করেছে আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠী আল-শাবাব। দুই সপ্তাহ আগে ভয়াবহ এক বোমা হামলায় সাড়ে তিনশ’র বেশি নিহতের পর ফের এ বোমা হামলার ঘটনা ঘটল।

সোমালীয় সরকারের সঙ্গে দেশটির বিভিন্ন প্রদেশের রাজনৈতিক নেতা ও কর্মকর্তাদের বৈঠকের আগে আগে এই জোড়া বোমা হামলার ঘটনা ঘটলো। আল-শাবাবের বিরুদ্ধে অভিযান পরিচালনার কৌশল নিয়েই রবিবার মোগাদিশুতে বৈঠকটি হওয়ার কথা।

১৪ অক্টোবরের হামলার ব্যাপারেও আল-কায়েদা সংশ্লিষ্ট এই জঙ্গিগোষ্ঠীকেই সন্দেহ করা হয়। যদিও হামলাটির দায় স্বীকার করে কোনো বিবৃতি দেয়নি তারা।

কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, শনিবার প্রথমে একটি হোটেলে গাড়ি বোমা হামলা চালায় জঙ্গিদলের সদস্যরা। প্রবেশপথের কাছে বোমা হামলা চালিয়ে পরে হোটেলে অবস্থান নেয় জঙ্গিরা এবং সেখান থেকে গুলিবর্ষণ করতে থাকে। শেষ রাতের দিকেও সেখান থেকে বিচ্ছিন্নভাবে গুলির শব্দ পাওয়া যায়।

বিস্ফোরকভর্তি একটি মিনিবাস দিয়ে দ্বিতীয় হামলাটি হয় আগে ব্যবহৃত পার্লামেন্ট ভবনের কাছাকাছি।

নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা জানান, হামলায় নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। আহতও হয়েছেন অনেকে।

হামলার ঘণ্টাখানেকের মধ্যেই শহরের একটি অ্যাম্বুলেন্স সার্ভিস অন্তত ১৫ জন আহতকে হাসপাতালে নিয়ে যায়, ঘটনাস্থলে অনেকগুলো ‘মৃতদেহ’ পড়ে আছে বলেও জানিয়েছে তারা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!