1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন
২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পাক হানাদার মুক্তদিবস উপলক্ষে পলাশবাড়ীতে আলোচনা সভা বিজয়ের মাসকে স্বাগত জানিয়ে গাইবান্ধায় এনসিপির আনন্দ মিছিল প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামী রুবেল র‌্যাবের অভিযানে ঢাকায় গ্রেফতার পলাশবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে কৃষকের অধিকার ও নারীর প্রতি সহিংসতা রোধে মানববন্ধন জাতীয় যুবশক্তির গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন গোবিন্দগঞ্জ শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা : রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় পলাশবাড়ীতে অফিসের হাটের বেদখল জায়গা উদ্ধারে জোর দাবি: আরইউটিডিপির বরাদ্দে আধুনিক স্থাপনা চায় পৌরবাসী পলাশবাড়ীতে পৈত্রিক জমি দখলের অভিযোগে গ্রীন ফিল্ড স্কুলের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ওয়ারিশদের সংবাদ সম্মেলন

সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নেয়ার নির্দেশ জিনপিংয়ের

  • আপডেট হয়েছে : রবিবার, ২৯ অক্টোবর, ২০১৭
  • ৪২ বার পড়া হয়েছে

সেনাবাহিনীকে যুদ্ধের জন্য চূড়ান্ত প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশ দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। চায়না সেন্ট্রাল টেলিভিশনকে দেশটির সেনাবাহিনীর সর্বাধিনায়ক বলেছেন, স্নায়ু টান টান করে সজাগ থাকতে হবে সেনাবাহিনীকে।

দুনিয়াকে বুঝিয়ে দিতে হবে ২৩ লাখ সেনা নিয়ে বিশ্বের বৃহত্তম সেনাবাহিনী সবচেয়ে সেরা। তাই যে কোনো যুদ্ধে দ্রুত কীভাবে জেতা যায় সেদিকে মনোযোগ রাখুক সেনাবাহিনী। একবিংশ শতকে বিশ্বকে শাসন করুক চীনের অত্যাধুনিক সামরিক বাহিনী। এটাই চান চীনারা।

সেনাপ্রধান জানিয়েছেন, ইতোমধ্যেই শুরু হয়ে গিয়েছে যুদ্ধজয়ের ব্লু প্রিন্ট তৈরির প্রক্রিয়া। চূড়ান্ত সতর্কতা জারি হয়েছে। অত্যাধুনিক যুদ্ধকৌশল দ্রুত রপ্ত করতেও পরামর্শ দিয়েছেন প্রেসিডেন্ট জিনপিং।

 সেনাবাহিনীর শীর্ষ কর্তাদের নিয়ে বৈঠকের পর চীনা সেনার কাছে যুদ্ধ জয়ের প্রস্তুতির স্পষ্ট নির্দেশ পৌঁছে দিয়ে জিনপিং বলেছেন, অত্যাধুনিক যুদ্ধরীতি মহড়ার পাশাপাশি, দীর্ঘ প্রশিক্ষণের উপরেও জোর দিক সেনাবাহিনী।

একাধিক ইস্যু নিয়ে চীন এখন ভারত, আমেরিকা, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়াসহ বিশ্বের এক ডজনের বেশি দেশের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়েছে। অনেক দিন আগেই লাগাতার সামরিক মহড়ার মাধ্যমে দক্ষিণ চীন সাগরে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে।

বৃহস্পতিবার সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বৈঠকের পর চিনা সেনার কাছে যুদ্ধ জয়ের প্রস্তুতির স্পষ্ট নির্দেশ পৌঁছে দিয়েছেন জিনপিং। জিনপিং বলেছেন, অত্যাধুনিক যুদ্ধরীতি মহড়ার পাশাপাশি, দীর্ঘ প্রশিক্ষণের ওপরেও জোর দিক সেনাবাহিনী।

ওয়াকিবহাল মহলের মতে, সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় শক্তিশালী রাডার বিশিষ্ট মার্কিন থাড (টার্মিনাল হাই অল্টিচ্যুড এরিয়া ডিফেন্স) ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থার মোকাবিলা করতেই চীনের এই উদ্যোগ। বাহিনীর ভেতর থেকেই তৈরি করা হয়েছে ৮৪টি বিশেষ ক্ষমতা সম্পন্ন সেনা ইউনিট। উপগ্রহ ও সুপার কম্পিউটার প্রযুক্তির সঙ্গে সমন্বয় সাধন করে ইউনিটগুলি যুদ্ধ করবে।

গত ডিসেম্বর মাসে এক বৈঠকে লাল ফৌজের আকার ছোট করার ওপর জোর দিয়েছিলেন প্রেসিডেন্ট জিনপিং। সেই মতোই অনেক কাটছাঁট করা হয়েছে চীনা সেনাবাহিনীতে৷ সময়ের সঙ্গে তাল মিলিয়ে সেনাবাহিনীকে আরো দক্ষ ও আগ্রাসী করা হবে বলে আগেই জানিয়েছিলেন জিনপিং।

সদ্যসমাপ্ত পার্টি কংগ্রেসে পার্টির পক্ষ থেকে চূড়ান্ত ক্ষমতায়ন করা হয় জিনপিংয়ের। তিনি পার্টি ও পার্টির অনুগত সেনাবাহিনীর একক সিদ্ধান্ত নেয়ার অধিকারী। দক্ষিণ চীন সাগর, ওয়ান বেল্ট ওয়ান রোড (ওবোর), সীমান্ত সমস্যা এবং উত্তর কোরিয়া-সহ একাধিক ইস্যু নিয়ে চিন এখন ভারত, আমেরিকা, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া-সহ বিশ্বের এক ডজনের বেশি দেশের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়েছে। অনেক দিন আগেই লাগাতার সামরিক মহড়ার মাধ্যমে দক্ষিণ চীন সাগরে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। এই অবস্থায় জিনপিংয়ের পক্ষ থেকে লালফৌজকে যুদ্ধের জন্য তৈরি থাকতে বলাটা ইঙ্গিতবাহী।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft