1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আব্দুর রহিম সরকার আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত গাইবান্ধায় ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু এবং সুস্থতা কামনায় পলাশবাড়ীতে শিক্ষক সমাবেশ ও দোয়া মহাফিল তারাগঞ্জে মোটরসাইকেল ও অটোরিকশা সংঘর্ষে নিহত-১ কৃত্রিম সংকট তৈরির দায়ে তারাগঞ্জে সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা গাইবান্ধায় ধর্ম অবমাননার প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ ও মানববন্ধন সাদুল্লাপুরের ইদিলপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল মুমূর্ষু ধতরা বিল; পীরগঞ্জের কৃষি, পরিবেশ ও মৎস্যসম্পদের মৃতপ্রায় উৎস ! গাইবান্ধায় রংপুর বিভাগীয় লেখক পরিষদের সাহিত্য পাঠের আসর তারুণ্যের উৎসব উপলক্ষে গাইবান্ধায় প্রীতি নারী ফুটবল ম্যাচ

সুপ্রিমকোর্টের ৯ কর্মকর্তাকে দ্রুত বদলিকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশ

  • আপডেট হয়েছে : বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭
  • ৩৭ বার পড়া হয়েছে

সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল, রেজিস্ট্রার, অতিরিক্ত রেজিস্ট্রার, ডেপুটি রেজিস্ট্রারসহ ৯ কর্মকর্তাকে ২২ অক্টোবর অপরাহ্নে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে।

সুপ্রিমকোর্টের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। যা সুপ্রিমকোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল, রেজিস্ট্রার, অতিরিক্ত রেজিস্ট্রার, ডেপুটি রেজিস্ট্রার যারা জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা জজ ও সমপর্যায়ের কর্মকর্তা তাদের মধ্যে ৯ কর্মকর্তাকে বদলীকৃত স্থানে যোগদান সংক্রান্ত নির্দেশ দিয়ে এ বিজ্ঞপ্তি জারি করা হয়। খবর বাসসের।

এর মধ্যে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলামকে ঢাকায় ( প্রেষণে) নূন্যতম মজুরি বোর্ডের চেয়ারম্যান, হাইকোর্টের রেজিস্ট্রার মো. আবু সৈয়দ দিলজার হোসেনকে ঢাকার বিশেষ জজ-৩ এর বিচারক, অতিরিক্ত রেজিস্ট্রার (জেলা জজ) মো. যাবিদ হোসাইনকে রংপুরের নারী-শিশু নির্যাতন দমন ট্রইব্যুনালের বিচারক, (জেলা জজ),অতিরিক্ত রেজিস্ট্রার (বিচার ও প্রশাসন) মো. সাব্বির ফয়েজকে লালমনিরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ, বিশেষ কর্মকর্তা এ, ই, এম ইসমাঈল হোসেনকে বরগুনাতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ, প্রধান বিচারপতির একান্ত সচিব মোহাম্মদ আনিসুর রহমানকে পঞ্চগড় জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ কামাল হোসেন শিকদারকে চুয়াডাঙ্গার যুগ্ম জেলা ও দায়রা জজ, ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আজিজুল হককে ঠাকুরগাঁওয়ের যুগ্ম জেলা ও দায়রা জজ এবং ডেপুটি রেজিস্ট্রার বেগম ফারজানা ইয়াসমিনকে পিরোজপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে বদলী করা হয়েছে। সুপ্রিমকোর্টের পরামর্শ অনুসারে এ বদলি সংক্রান্ত প্রজ্ঞাপন গত ১৫ অক্টোবর আইন মন্ত্রাণলায় জারি করে।

এদিকে ১৭ অক্টোবর আপিল বিভাগের রেজিস্ট্রার জাকির হোসেনকে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেলের দায়িত্ব দিয়েছেন দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে সুপ্রিমকোর্ট প্রশাসন। যা সুপ্রিমকোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়।

আপিল বিভাগের ডেপুটি রেজিস্ট্রার জেমস্ রিচার্ড ক্রুশ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘প্রধান বিচারপতির কার্যভার পালনরত বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা আপিল বিভাগের রেজিস্ট্রার জাকির হোসেনকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিজ দায়িত্বের অতিরিক্ত সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেলের দায়িত্ব (ভারপ্রাপ্ত) পালনের আদেশ দিয়েছেন’। ‘জনস্বার্থে জারিকৃত এ আদেশ আগামী ২২ অক্টোবর (অপরাহ্ন) থেকে কার্যকর হবে’।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft