1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতবস্ত্র নিয়ে রোগীদের পাশে দাঁড়ালেন ইউএনও বাংলাদেশের সঙ্গে সামরিক চিকিৎসা সহযোগিতা সম্প্রসারণ করল যুক্তরাষ্ট্র সুন্দরগঞ্জে ব্যবসায়ীর টাকা হত্যা চেষ্টা ও ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন গাইবান্ধায় ইকোসাইকেল প্রকল্প পরিচিতি ও সচেতনতা সভা ভোটারদের যাতায়াত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন গাইবান্ধা-৫ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী গণসংযোগ পলাশবাড়ীতে জমির ৯ লাখ টাকা ফেরত পেতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন তারাগঞ্জে রংপুর-২ আসনের জামায়াতের উদ্যোগে বিশাল নির্বাচনী মিছিল সাদুল্লাপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রচারণামূলক পথনাটক নিয়ে গাইবান্ধায় ভোটের মাঠে সুজন

সাঘাটার বোনারপাড়ায় পুলিশ কর্তৃক রোহিঙ্গা নারী আটক

  • আপডেট হয়েছে : বুধবার, ২৫ অক্টোবর, ২০১৭
  • ৪৪ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় রোহিঙ্গা নারী সাবিত্রী সিংহ (৫৫) কে আটক করেছে পুলিশ। আজ বুধবার সকাল ১০টায় সে বোনারপাড়া বাজার এলাকায় ঘোরাফেরা করছিল। এতে স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাকে আটক করে বোনারপাড়া পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করে। সাঘাটা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, আটক ওই রোহিঙ্গা নারী মায়ানমারের ভাষায় কথা বলছিল। সে তার স্বামীর নাম মৃত মোহন সিংহ এবং তার বাড়ি বার্মায় বলে উল্লেখ করেন। এছাড়া বিস্তারিত কিছু তার কাছে জানা যায়নি।

এব্যাপারে পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ জানান, রোহিঙ্গা নারী সাবিত্রী সিংহকে জিজ্ঞাসাবাদ করে তার সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানার চেষ্টা করা হচ্ছে। সে কিভাবে এখানে পৌঁছল বা তার সাথে আর অন্য কেউ আছে কিনা। ওই রোহিঙ্গা নারীকে পুলিশ পোটেকশনে টেকনাফ ক্যাম্পে ফেরত পাঠানো হবে বলে তিনি উল্লেখ করেন।
জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল জানান, আটক রোহিঙ্গা নারীর প্রয়োজনীয় নিরাপত্তা বিধান করা হয়েছে। পুলিশের সহায়তায় তাকে রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft