মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮

শুভ জন্মদিন ‘জয়ের মা’

  • আপডেট হয়েছে : বুধবার, ১১ অক্টোবর, ২০১৭
  • ৬২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। আজ তার জন্মদিন। তার পুরো নাম অবন্তী বিশ্বাস অপু। তবে চলচ্চিত্রাঙ্গনে তিনি শুধু অপু বিশ্বাস নামেই পরিচিত।

জন্মদিন নিয়ে অবশ্য বিশেষ কোন পরিকল্পনা নেই তার। অপু বলেন, বিশেষ কোনো পরিকল্পনা নেই। ছেলেকে নিয়েই কাটবে সময়। দিনের কোনো একটি সময় আমি আর আমার সন্তান জয় কোথাও ঘুরতে যাব।

মা ও ছেলে একসঙ্গে আলাদা কিছু সময় কাটাব, খাওয়া দাওয়া করব। নিজের জন্মদিনে এর আগেও আমি তেমন কোনো সেলিব্রেট করিনি। আমি সবসময়ই মনে করি জন্মদিনে আমার ভক্ত দর্শকের শুভেচ্ছা, ভালোবাসাই আমার জন্য অনেক বড় উপহার।

তিনি বলেন, সবাই আমার জন্য দোয়া করবেন যেন ভালো থাকি, সুস্থ থাকি। আমার ক্যারিয়ারে আজকের পর্যন্ত যারাই আমার পাশে ছিলেন সবসময় তাদের প্রতি আমি কৃতজ্ঞ।

অন্যান্য নায়িকাদের তুলনায় তার জীবনের শুরুটা একটু অন্যরকম। অপু বিশ্বাসের জন্ম বগুড়ায়। সেখানেই শৈশব-কৈশোরে নাচে পারদর্শী হয়ে ওঠেন। একসময় সিদ্ধান্ত নেন লাক্স-চ্যানেল আই প্রতিযোগিতায় নাম লেখাবেন। সে কারণে কিছু ছবি তোলেন। সেই ছবিই বগুড়ার আরেক কৃতী সন্তান অভিনেতা আহসানুল হক মিনুর হাত ধরে চলে যায় বিশিষ্ট নির্মাতা আমজাদ হোসেনের কাছে। ছবি দেখেই এ নির্মাতার পছন্দ হয়ে যায় অপু বিশ্বাসকে।

২০০৪ সালে আমজাদ হোসেনের ‘কাল সকালে’ সিনেমার মাধ্যমে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান অপু। তবে এ সিনেমায় প্রধান চরিত্র পাননি তিনি। বছর দুয়েক পর ২০০৬ সালে এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ ছবির প্রধান নায়িকা হিসেবে অভিনয় শুরু করেন অপু। বিপরীতে ছিলেন ঢালিউড কিং শাকিব খান। ছবিটি বক্স অফিসে সুপারহিট হয়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এ নায়িকাকে। শাকিব-অপু জুটি দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পায়।

শাকিব-অপু জুটি যখন জনপ্রিয়তার তুঙ্গে তখনই কাউকে কিছু না জানিয়েই লোকচক্ষুর অন্তরালে চলে যান অপু। এরপর একদিন শিশুসন্তান আব্রাম খান জয়কে কোলে নিয়ে একটি বেসরকারি টিভি চ্যানেলে এসে উপস্থিত হন তিনি। দাবি করেন তার এ সন্তানের বাবা শাকিব খান। প্রকাশ করেন ৯ বছর ধরে গোপন রাখা বিয়ের খবর। এরপর নানা পাল্টাপাল্টি বিবৃতি পেরিয়ে এক হন শাকিব অপু।

সম্প্রতি দীর্ঘ বিরতির পর আবারও ক্যামেরার সামনে দাঁড়ান অপু। বর্তমানে তিনি অভিনয় করলেন ‘পাঙ্কু জামাই’ ছবির বাকি থাকা দৃশ্যগুলোতে। গতকাল গাজীপুরে শাকিব খানের বাংলো বাড়ি ‘জান্নাত’ – এ শেষ হয়েছে ছবিটির বাকি থাকা দৃশ্যের শুটিং।

এর বাইরেও সম্প্রতি বিজ্ঞাপন ও বিভিন্ন অনুষ্ঠানে নাচের পারফর্ম নিয়ে ব্যস্ত রয়েছেন অপু বিশ্বাস।পাশাপাশি একমাত্র সন্তানকে নিয়ে তার ব্যস্ততার শেষ নেই।

অপু বিশ্বাস জনপ্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে -‘চাচ্চু’, ‘দাদি মা’, ‘কথা দাও সাথী হবে’, ‘মনে প্রাণে আছো তুমি’, ‘মিয়া বাড়ির চাকর’, ‘জন্ম তোমার জন্য’, ‘পিতার আসন’, ‘তুমি স্বপ্ন তুমি সাধনা’, ‘রাজনীতি’ ‘মা’, ‘মায়ের হাতে বেহেশতের চাবি’, ‘তোমার জন্য মরতে পারি’।

খবরবাড়ি24  এর পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা এই সাহসী অভিনেত্রীকে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft