1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:০৮ অপরাহ্ন
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অফিসের হাটের বেদখল জায়গা উদ্ধারে জোর দাবি: আরইউটিডিপির বরাদ্দে আধুনিক স্থাপনা চায় পৌরবাসী পলাশবাড়ীতে পৈত্রিক জমি দখলের অভিযোগে গ্রীন ফিল্ড স্কুলের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ওয়ারিশদের সংবাদ সম্মেলন ৮ ডিসেম্বর পলাশবাড়ী হানাদার মুক্ত দিবস তারাগঞ্জে নিয়মবহির্ভূতভাবে সার মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা পীরগঞ্জে বিবাহবহির্ভূত সম্পর্কের অপবাদে গৃহবধুর নির্যাতন ও আত্মহত্যা,স্থানীয় নেতৃত্বের ভূমিকা প্রশ্নবিদ্ধ গাইবান্ধায় ‘জাসদ নেতাকে’ এনসিপির আহবায়ক করার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ ৬ নেতাকে শোকজ তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা: এলাকায় শোক–আতঙ্ক,  দুস্কৃতকারী‌দের গ্রেপ্তারের দাবি ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ-নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক নারী নির্যাতন প্রতিরোধ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গাইবান্ধায় নারী-পুরুষদের সাথে আলোচনা সভা

শাকিব-বুবলির পাশেই যা করলেন অপু

  • আপডেট হয়েছে : রবিবার, ৮ অক্টোবর, ২০১৭
  • ২৮ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস অনেকদিন পর শুটিংয়ে ফিরলেন। শনিবার এফডিসিতে ‘পাঙ্কু জামাই’ চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। একইদিনে এফডিসিতে বুবলিকে নিয়ে শাকিব ছিলেন ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’ সিনেমার শুটিংয়ে।

পাশাপাশি সেটে শুটিং করলেও দেখা হয়নি শাকিব-অপুর। এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, আমরা আসলে কাজ নিয়েই ব্যস্ত ছিলাম। আমি এক সেটে, শাকিব অন্য সেটে শুটিং করেছেন। নিজের কাজ ফেলে তো আসলে যাওয়া যায় না। নিজের কাজ ফেলে অন্য সেটে কেন যাবো? আর শাকিব কেন কাজ ফেলে আসবে।

অপু আরো বলেন, পাঙ্কু জামাই ছবির শুটিং শেষদিকে। আমার কিছু দৃশ্যের শুটিং বাকি ছিল; সেটা শেষ করছি। শনিবার এফডিসিতে শুটিং করেছি; রোববার পূবাইলে শুটিং করছি। আশা করছি আজকের মধ্যে শুটিং শেষ হবে।

‘পাঙ্কু জামাই’ ছবিটি পরিচালনা করছেন আব্দুল মান্নান। এর আগে তিনি রিয়াজ ও শাবনূরকে নিয়ে ‘মন বসে না পড়ার টেবিলে’ ছবিটি নির্মাণ করেছিলেন। ‘পাঙ্কু জামাই’ ছবির গল্পটি রোমান্টিক কমেডি ধাঁচের।

অপু বিশ্বাস সবশেষ ২০১৬ সালের মার্চে ‘রাজনীতি’ ছবির শুটিং করেছিলেন। এরপর সন্তান আব্রাহামের জন্ম, শাকিবের সঙ্গে বিয়ের খবর ফাঁস ও শারীরিক আনফিটের জন্য সিনেমার শুটিং থেকে দূরে ছিলেন তিনি। তবে বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানের অতিথি হয়েছেন ও বিজ্ঞাপনচিত্রের শুটিং করেছেন অপু।

এখন থেকে নিয়মিত সিনেমায় অভিনয় করবেন জানিয়ে অপু বলেন, শিগগিরই নতুন সিনেমায় অভিনয়ের খবর জানাবো। সব প্রস্তুতি শেষ হলেই বিস্তারিত বলবো।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft