1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
লাস ভেগাস হামলা, যেভাবে সহায়তায় এগিয়ে আসে মুসলিমরা - খবরবাড়ি24.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে ড্রেনের কাদা একাকার রাস্তা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা

লাস ভেগাস হামলা, যেভাবে সহায়তায় এগিয়ে আসে মুসলিমরা

  • আপডেট হয়েছে : রবিবার, ৮ অক্টোবর, ২০১৭
  • ৫৮ বার পড়া হয়েছে

আমেরিকায় যখন কোনো দুর্যোগ সংঘটিত হয় এবং তা যখন একটি সম্প্রদায়কে ধ্বংস করে দেয়, তখন সহায়তার জন্য অন্য অনেকের মতো মুসলিমরাও তাৎক্ষণিক এগিয়ে আসে।

চলিত সপ্তাহে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের হামলার পর আহমদীয়া মুসলমানদের একটি গ্রুপ আহতদের রক্তদানে এগিয়ে আসে এবং শহরের বিভিন্ন অংশে সতর্ক পাহারায় সহায়তা করে।

শিকাগো ভিত্তিক ইমাম আযম আকরাম, মিলওয়াকি’র রিজওয়ান আহমদ এবং গ্রুপের অন্যান্য সদস্যের কাছ থেকে এ ধরনের প্রতিক্রিয়া নতুন কিছু নয়। এর আগেও তারা মিসৌরি এবং অরল্যান্ডোর সন্ত্রাসী হামলার পর সহায়তা করতে এগিয়ে এসেছিল।

আকরাম জানান, তিনি এবং রিজওয়ান আহমদ হামলার কয়েক ঘণ্টা পর সোমবার বিকালে লাস ভেগাসে এসে পৌঁছান এবং স্থানীয় আহমদিয়া সম্প্রদায়ের ৭০ জন সদস্যকে রক্তদানের জন্য সংগঠিত করেন। এছাড়াও কয়েকজনকে শহরের বিভিন্ন অংশে সতর্ক পাহারার জন্য পাঠান।

তিনি বলেন, ‘যখন আমাদের সমর্থন এবং সাহায্য করার সুযোগ এসেছে, তখন কেন আমরা তা করব না। আমরাও আমেরিকান। অন্য সবার মতো আমরাও এই হামলায় দুঃখিত।’

১৯২১ সালে আমেরিকায় আহমদীয়া মুসলিম কমিউনিটি প্রতিষ্ঠিত হয়। সাউদার্ন ক্যালিফোর্নিয়ার ৩ হাজার সদস্যসহ দেশটিতে প্রায় ১৮ হাজার আহমদীয়া সদস্য রয়েছে।

তিনি জানান, সান বারনারডিনো সন্ত্রাসী হামলার পরপরই আহমদীয়া মুসলমানরা ইসলামভীতির বিরুদ্ধে প্রতিবাদ জানায় এবং জনগণকে বুঝানোর চেষ্টা করে যে, ইসলাম সহিংসতা ও সন্ত্রাসবাদকে প্রত্যাখ্যান করে এবং শান্তি, সহনশীলতা এবং মানবিক সম্পর্ককে মূল্য দেয়।

আকরাম জানান, এই হামলার দায় স্বীকার করে আইএসের দাবি সম্পর্কে তিনি উদ্বিগ্ন ছিলেন। যদিও এফবিআই কর্মকর্তারা জানিয়েছেন, আইএসের এই দাবি সমর্থন করার কোনো প্রমাণ নেই।

তিনি বলেন, ‘আমরা নিশ্চিত করতে চাই যে, আইএস তার নিজস্ব বক্তব্যের মাধ্যমে আমাদের মধ্য বিভেদ সৃষ্টির সুযোগ পায়নি।’

লাস ভেগাসে আসার পর তিনি শহটিকে ‘অস্বাভাবিক শান্ত এবং নির্জন’ বলে বর্ণনা করেন। তিনি বলেন, রাস্তায় জনসাধারণের চেয়ে বেশি মিডিয়া ছিল।

তিনি বলেন, লাস ভেগাসে বিষণ্নতার আবহাওয়া সত্ত্বেও মানুষ একে অপরকে সান্ত্বনা দিয়েছে এবং সাহায্য করছে।

সূত্র: দ্য ওরেঞ্জ কাউন্টি রেজিস্টার।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!