1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:৫৮ অপরাহ্ন
২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে ২ হাজার ৪০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ–সার বিতরণ তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শ্রমিকের পাক হানাদার মুক্তদিবস উপলক্ষে পলাশবাড়ীতে আলোচনা সভা বিজয়ের মাসকে স্বাগত জানিয়ে গাইবান্ধায় এনসিপির আনন্দ মিছিল প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামী রুবেল র‌্যাবের অভিযানে ঢাকায় গ্রেফতার পলাশবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে কৃষকের অধিকার ও নারীর প্রতি সহিংসতা রোধে মানববন্ধন জাতীয় যুবশক্তির গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন গোবিন্দগঞ্জ শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

রোহিঙ্গা সমস্যা সমাধানে রাশিয়া ভূমিকা রাখবে: ডেপুটি স্পিকার

  • আপডেট হয়েছে : রবিবার, ২৯ অক্টোবর, ২০১৭
  • ৩৫ বার পড়া হয়েছে

বাংলাদেশের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া জানিয়েছেন রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষের ডেপুটি স্পিকার ইলিয়াস উমা খান বলেছেন, রোহিঙ্গা সমস্যার সমাধানে রাশিয়া ভূমিকা রাখবে। রাশিয়ার ডেপুটি স্পিকার বাংলাদেশ সংসদীয় দলকে এ বিষয়ে আশ্বস্তও করেন। সম্প্রতি রাশিয়ার সেন্টপিটার্সবার্গে অনুষ্ঠিত ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৭তম অ্যাসেম্বলিতে তিনি এ কথা বলেন।

রোববার জাতীয় সংসদের পার্লামেন্ট মেম্বার ক্লাবে অনুষ্ঠিত এ সংক্রান্ত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। ডেপুটি স্পিকার বলেন, সম্মেলনে রাশিয়ার সংসদীয় দলের নেতৃত্বে ছিলেন ইলিয়াস উমা খান। অন্যদিকে বাংলাদেশের সংসদীয় দলের নেতৃত্ব দেন ফজলে রাব্বী মিয়া। বাংলাদেশ থেকে ১৪ সদস্যের প্রতিনিধি দল নিয়ে অংশ নেন তিনি।

ডেপুটি স্পিকার বলেন, এ সম্মেলনে বাংলাদেশের একটি বড় অর্জন রয়েছে। এ প্রথম বাংলাদেশের কোনো প্রস্তাব আইপিইউ অ্যাসেম্বলির সাধারণ আলোচনায় ইমারজেন্সি আইটেম হিসেবে গৃহীত হয়। জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্থাপিত পাঁচ দফা প্রস্তাবনার ভিত্তিতে আমাদের প্রস্তাব ছিল। আমি দলনেতা হিসেবে বিষয়টি সাধারণ আলোচনায় রোহিঙ্গা ইস্যুটিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব উত্থাপন করলে ভোটাভুটিতে সর্বসম্মতিক্রমে সে প্রস্তাব গৃহীত হয়।

এ সময় বিশ্ব নেতারা এ প্রস্তাবকে স্বাগত জানান, সাধারণ আলোচনায় মিয়ানমার থেকে বাংলাদেশে আগত রোহিঙ্গাদের বিষয়টি বাংলাদেশ প্রতিনিধি দল জোরালোভাবে তুলে ধরতে চেষ্টা করেছে।

এ সমস্যা মোকাবেলায় মিয়ানমারকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য আন্তর্জাতিকভাবে বিশ্ব জনমত সৃষ্টি করতে আইপিইউভুক্ত দেশগুলোকে আহ্বান জানিয়েছি।

তিনি বলেন, আইপিইউ অ্যাসেম্বলির সাধারণ সভায় রোহিঙ্গা ইস্যুটি বিপুল ভোটে গৃহীত হয়। ইমারজেন্সি আইটেম হিসেবে বাংলাদেশের প্রস্তাবিত রোহিঙ্গা ইস্যুটি ভোটাভুটিতে ১০২৭ ভোট পেয়ে গৃহীত হয়। এর বিপরীতে মিয়ানমার প্রস্তাবের পক্ষে পায় মাত্র ৪৭ ভোট।

আইপিইউ সাধারণ সভায় রোহিঙ্গা ইস্যুটি গৃহীত হবার বিষয়টি আন্তর্জাতিক মহল খুবই গুরুত্বের সঙ্গে এখন বিবেচনা করছেন বলে আমাদের বিশ্বাস। জাতিসংঘের চেয়ে বয়সে পুরনো, সারাবিশ্বের ১৭৩টি দেশের ৬৫০ কোটি মানুষের প্রতিনিধিত্বশীল সর্ববৃহৎ সংসদীয় ফোরামে রোহিঙ্গা ইস্যুটি গৃহীত হবার বিষয়টি মিয়ানমারের বিরুদ্ধে বিশ্ব জনমতের প্রতিফলন বলে বিবেচনা করা হচ্ছে।

তিনি বলেন, আমরা বলেছি, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় মনোবল এবং মহানুভবতার কারণে আমরা তাদের আশ্রয় এবং খাবারের ব্যবস্থা করছি কিন্তু এ মানবিক বিপর্যয়ের স্থায়ী সমাধান মিয়ানমারকেই করতে হবে। বিশ্ব সম্প্রদায় যদি বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দুরাবস্থা স্বচক্ষে দেখতেন তাহলে জানতে পারতেন কীভাবে মিয়ানমারে গণহত্যা হয়েছে। ধর্ষণ, অগ্নিসংযোগ, নারী ও শিশু হত্যাসহ অমানবিক নির্যাতন করা হচ্ছে যা বিশ্ব মানবতাকে কেবল আহত করেনি, যা ঘটেছে তা হয়েছে মানবাধিকারের চরম লঙ্ঘন ও পরিকল্পিত জাতিগত নিধন।

তিনি আরও বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। বাংলাদেশে পালিয়ে আসা সব রোহিঙ্গাকে মিয়ানমারে পূর্ণ নাগরিকের মর্যাদা দিয়ে নিঃশর্তভাবে নিজ দেশে ফিরিয়ে নিতে হবে। এ বিষয়ে বিশ্ব সম্প্রদায়কে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। জাতিসংঘে বাংলাদেশের প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত পাঁচ দফা প্রস্তাবনা এবং কফি আনান কার্যালয়ের প্রতিবেদনের পূর্ণ বাস্তবায়ন করতে হবে।

সংবাদ সম্মেলনে সংসদের প্রধান হুইপ আসম ফিরোজ, হুইপ শহিদুজ্জামান সরকার, হুইপ আতিকুর রহমান, সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft