1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রোহিঙ্গাদের ফেরত পাঠানো সরকারের মূল লক্ষ্য: কাদের - খবরবাড়ি24.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদে নির্বাচন করবে গাইবান্ধার দুই আলোচিত কনটেন্ট ক্রিয়েটর পলাশবাড়ীতে অসুস্থ হয়ে হাসপাতালে মৃত অজ্ঞাত ব্যক্তির পরিচয় মিলেছে গোবিন্দগঞ্জে আকস্মিক ভারি বর্ষণে পানির নিচে কৃষকের স্বপ্নের আলুক্ষেত তারাগঞ্জে ড্রেনের কাদা একাকার রাস্তা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ

রোহিঙ্গাদের ফেরত পাঠানো সরকারের মূল লক্ষ্য: কাদের

  • আপডেট হয়েছে : সোমবার, ৯ অক্টোবর, ২০১৭
  • ৬৩ বার পড়া হয়েছে

প্রাণ বাঁচাতে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার দুপুরে চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী টানেলের জন্য নির্ধারিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গাদের আমরা মানবিক সাহায্য করছি। তাদের ফেরত পাঠানো সরকারের মূল লক্ষ্য।

তিনি বলেন, রোহিঙ্গারা যাতে অপরাধ চক্রের সঙ্গে জড়িয়ে না পড়ে, সেদিকে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে। মিয়ানমারের ওপর চাপ দেওয়া প্রসঙ্গে তিনি আরো বলেন, জাতিসংঘের মাধ্যমে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করা হবে।

প্রসঙ্গত, ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন প্রদেশে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (এআরএসএ-আরসা) একযোগে ৩০টি পুলিশ ও সেনাছাউনিতে হামলা চালায়। এতে শতাধিক লোকের প্রাণহানির ঘটনা ঘটে। এর মধ্যে ১২ জন সরকারি বাহিনীর সদস্য। এরপর সরকারি বাহিনীর সহিংসতায় সহস্রাধিক লোকের প্রাণহানি ঘটে।

সে সময় প্রাণ বাঁচাতে মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে এপর্যন্ত পাঁচ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশের কক্সবাজারের বিভিন্ন এলাকায় এসে আশ্রয় নেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!