1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রিমান্ড শেষে কারাগারে ইসলামী ছাত্রী সংস্থার ২০ কর্মী - খবরবাড়ি24.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:০১ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

রিমান্ড শেষে কারাগারে ইসলামী ছাত্রী সংস্থার ২০ কর্মী

  • আপডেট হয়েছে : শনিবার, ২১ অক্টোবর, ২০১৭
  • ৫৭ বার পড়া হয়েছে

বিশেষ ক্ষমতা আইনের মামলায় ইসলামী ছাত্রী সংস্থার সদস্য সন্দেহে গ্রেপ্তারকৃত ২০ কর্মী রিমান্ড শেষে আদালতে হাজির করলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

এর আগে গত ১৯ অক্টোবর ঢাকার কদমতলী থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে। পরে মামলার তদন্ত কর্মকর্তা কদমতলী থানার এসআই মো.আজহারুল ইসলাম তাদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে মহানগার হাকিম মো. গোলাম নবীর আদালতে হাজির করেন। সেদিন আদালতে প্রত্যেকের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শেষে শনিবার মামলার তদন্ত কর্মকর্তা কদমতলী থানার এসআই মো. আজহারুল ইসলাম তাদেরকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিপক্ষে জামিন দেয়ার জন্য আবেদন করেন।

ঢাকার মহানগর হাকিম এ কে এম মইন উদ্দিন সিদ্দিকী উভয়পক্ষের বক্তব্য শুনে জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো হয়েছে- জহুরা খাতুন শিমু (২৬), নূরই হাফসা শান্তা (২৬), মাইমুনা সুলতানা (২২), সুমাইয়া খাতুন (২৪), মাসুদা খাতুন (২৩), তাহমিনা আক্তার (২১), মাজিয়া বিনতে ফয়েজ (১৯), শারমিন আক্তার (২৬), ফাতেহা (২৬), খাদিজাতুল কোবরা অর্না (১৮), রুমানা রুবাইয়া নাসরিন (২৭), সাদিয়া আক্তার মোর্শেদা (২৮), শাহানারা সাথী (২৪), সুলতানা (২৪), কামরুন নাহার (২১), ফাহমিদা (২২), তাহিরা (২২), জান্নাতুল ফৌরদৌস (২২), ফরিদা আক্তার ফাতেহা (১৯) ও ফাতেমা (১৮) কে।

আসামিপক্ষে মামলা পরিচালনা করেন, অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, এস.এম কামাল উদ্দিনসহ বেশ কিছু আইনজীবী।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!