1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ন
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে বিবাহবহির্ভূত সম্পর্কের অপবাদে গৃহবধুর নির্যাতন ও আত্মহত্যা,স্থানীয় নেতৃত্বের ভূমিকা প্রশ্নবিদ্ধ গাইবান্ধায় ‘জাসদ নেতাকে’ এনসিপির আহবায়ক করার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ ৬ নেতাকে শোকজ তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা: এলাকায় শোক–আতঙ্ক,  দুস্কৃতকারী‌দের গ্রেপ্তারের দাবি ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ-নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক নারী নির্যাতন প্রতিরোধ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গাইবান্ধায় নারী-পুরুষদের সাথে আলোচনা সভা গাইবান্ধা হানাদার মুক্ত দিবস পালন গোবিন্দগঞ্জে মাদক বিরোধী অভিযানে ৩ মাদক কারবারী গ্রেফতার চেনা ছকেই জাদু : বছরের শেষ ব্লকবাস্টার হতে পারে ‘অ্যাভাটার ৩’ গুচ্ছ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১০ ডিসেম্বর

যারা প্রশ্ন ফাঁসের গুজব ছড়ায় তারা পরীক্ষার্থীদের শত্রু: স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৬ অক্টোবর, ২০১৭
  • ৩২ বার পড়া হয়েছে

সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগকে গুজব বলে উড়িয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি বলেছেন, প্রশ্নপত্র ফাঁসের প্রশ্নই আসে না। যারা প্রশ্ন ফাঁসের গুজব ছড়ায় তারা পরীক্ষার্থীদের শত্রু। মেধাবী শিক্ষার্থীরাই তাদের মেধা ও যোগ্যতা দিয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হবে এবং ভবিষ্যতে ডাক্তার হিসেবে ভূমিকা রাখবে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এমবিবিএস কোর্সের প্রথম বর্ষের (২০১৭-১৮) ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা ভবনের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

পরীক্ষা সম্পর্কে তিনি বলেন, পরীক্ষা অনেক সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার্থীদের সমস্যা হবে বলে আমি নিজেও ভেতরে যাইনি। বাইরে থেকেই তাদের (পরীক্ষার্থী) শুভেচ্ছা জানিয়েছি। এ ছাড়া পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে সাংবাদিক ও শিক্ষাবিদসহ ২০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তারা দেখভাল করছে। অতি দ্রুতই অনুষ্ঠিত এ পরীক্ষার ফল দেয়া হবে বলেও জানান মন্ত্রী।

এবার রাজধানীসহ সারা দেশের ২০টি কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে মেডিকেলের ভর্তি পরীক্ষা নেয়া হয়। দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে ৫ নম্বর কেটে নিয়ে সমন্বয় করে ফলাফল প্রকাশ করা হবে। ভর্তি পরীক্ষার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করে স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে
পরীক্ষা চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

জানা গেছে, এবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৮২ হাজার ৮৫৬ শিক্ষার্থী আবেদন করেছে। দেশে সরকারি ৩১টি মেডিকেল কলেজের মোট আসন সংখ্যা ৩ হাজার ৩১৮টি। আর বেসরকারি মেডিকেলে আসন রয়েছে ৬ হাজার ২৫টি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft