1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ কল্পে মাঠ দিবস পলাশবাড়ী পৌরশহরের উদয়সাগর গ্রামের পরিচিত মুখ মিন্টু মিয়ার ইন্তেকাল আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ফুলছড়ির থানা পরিদর্শন করলেন এডিশনাল ডিআইজি আমীরে জামায়াতের জনসভা সফল করতে গাইবান্ধা জেলা জামায়াতের সমন্বয় সভা ও মাঠ পরিদর্শন উর্বর কৃষি জমির মাটি উত্তোলনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা আমলাতান্ত্রিক জটিলতায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,জনস্বার্থের মুখোমুখি অদৃশ্য শক্তি! বাংলাদেশি ফলের চাহিদা বাড়ছে বিদেশে ইভ্যালির রাসেল-নাসরিন কারাগারে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনে ৭১ কোটি ৯৮ লাখ টাকা বরাদ্দ উপজেলা কৃষি অফিসের অনিয়ম: কৃষকের স্বপ্ন ও প্রকল্পের আস্থা ঝুঁকির মুখে

মিশার আমন্ত্রণে তারকাদের মিলনমেলা

  • আপডেট হয়েছে : শনিবার, ২১ অক্টোবর, ২০১৭
  • ৩৫ বার পড়া হয়েছে

 

মিশা সওদাগর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সভাপতি। বিগত প্রায় ছয় মাস ধরে তিনি সমিতির জন্য নিয়োজিত থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি সমিতির উন্নয়নের পাশাপাশি এর সদস্যদের নিয়মিত খোঁজ নেয়া, তাদের বিপদে-আপদে পাশে থাকার চেষ্টা করছেন।

এই সময় চলচ্চিত্রের সিনিয়র শিল্পী, বন্ধু সহকর্মীদের নিয়ে গেল বৃহস্পতিবার রাতে একটি গেট-টুগেদার পার্টির আয়োজন করেন। শিল্পীদের কাছে দোয়া- ভালোবাসা চাইতে এবং একসঙ্গে কিছুটা সময় কাটানোর উদ্যোগ নেন মিশা। মিশার ডাকে সাড়া দিয়েছিলেন অনেকেই। তাদের নিয়ে সেদিন রাতে মিশার উত্তরার বাসভবনে বসে তারার মেলা।

মিশা বলেন, ‌‘আমরা শিল্পীরা সবসময়ই শিল্পীর সুখে দুঃখে পাশাপাশি থাকার চেষ্টা করি। একে অন্যের বিপদে হাত বাড়িয়ে দেই। শুধু সমিতির সভাপতি হয়েই নয়, ক্ষমতার বাইরে থেকেও আমি আমার শিল্পীদের বিপদে আপদে পাশে থাকার চেষ্টা করেছি। শিল্পী সমিতির সভাপতি হিসেবে আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করছি।’মিশার আমন্ত্রণে তারকাদের মিলনমেলা

তিনি বলেন, ‘যারা আমার নিমন্ত্রণে সাড়া দিয়ে আমার বাসায় এসেছিলেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। বেশি কৃতজ্ঞ আমি সোহেল রানা ভাই, ফারুক ভাই ও ইলিয়াস কাঞ্চন ভাইয়ের কাছে। তারা চলচ্চিত্রে আমার অভিভাবক। সবচেয়ে বড় কথা শিল্পীর পাশে যেকোনো পরিস্থিতিতে শিল্পী থাকবেন- এই মূলমন্ত্রই আমাদের এগিয়ে যাবার বড় শক্তি।’

আমন্ত্রিত শিল্পীদের সঙ্গে গল্প, আড্ডা শেষে মিশা সওদাগর ব্যস্ত হয়ে ওঠেন তাদের রাতের খাবার পরিবেশন করতে। খাওয়া শেষে অনেকের তাড়া থাকায় ছুটে যান গন্তব্যে আবার অনেকেই ছোট পরিসরে আয়োজিত গানের ভুবনে মেতে ওঠেন।

সেদিন উপস্থিত ছিলেন চিত্রনায়ক, প্রযোজক সোহেল রানা, ফারুক, চিত্রনায়িকা রোজিনা, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, বাপ্পারাজ, আমিন খান, সম্রাট, সাইমন, চিত্রনায়িকা পপি, পূর্ণিমা, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, নিপুণ, সাইমন সাদিক, পরিচালক ছটকু আহমেদ, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, প্রযোজক খোরশেদ আলম খসরু, শামসুল আলম, সুমন দে’সহ আরো অনেকে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft