1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
আজ শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী রাজনৈতিক প্রভাব খাটিয়ে হাসপাতালে অনুপস্থিত থেকেও বহাল তবিয়তে কর্মকর্তা। মুক্তিযোদ্ধার অভিযোগে নড়েচড়ে বসেছে স্বাস্থ্য অধিদপ্তর হ্যাঁ ভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই : আলী রীয়াজ পলাশবাড়ীতে ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ ও নির্বাচনী আলোচনা সভা পলাশবাড়ীতে আমীরে জামায়াতের জনসভা সফল করতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় গাইবান্ধায় কালোবাজারে বিক্রির সময় ২০ বস্তা সার জব্দ পলাশবাড়ীতে শৈত্যপ্রবাহে হলদে বিবর্ণ বোরো বীজতলা নিয়ে মহাদুশ্চিন্তায় ভূক্তভোগী কৃষক ফুটপাতেই ডাক্তারের উপহার প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যখাতের নৈতিকতা ! নারীই সমাজ গঠনের মূল চালিকা শক্তি: এটিএম আজহারুল ইসলাম ঠাকুরগাঁও-৩ সংসদীয় আসন; সব ক্ষেত্রে উপেক্ষিত নৃগোষ্ঠী, উন্নয়নের নামে এক দীর্ঘ প্রতীক্ষা

ভিসা জটিলতা ওয়াশিংটন-আঙ্কারার সম্পর্কে টানাপোড়েন, মার্কিন রাষ্ট্রদূতকে বহিষ্কারের সিদ্ধান্ত

  • আপডেট হয়েছে : বুধবার, ১১ অক্টোবর, ২০১৭
  • ৫১ বার পড়া হয়েছে

তুর্কি নাগরিকদের যুক্তরাষ্ট্রের ভিসা বন্ধের সিদ্ধান্তকে কেন্দ্র করে ওয়াশিংটন-আঙ্কারার মধ্যে কূটনৈতিক সম্পর্কের ব্যাপক টানাপোড়েন শুরু হয়েছে। এরই মধ্যে মার্কিন রাষ্ট্রদূতকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক। আনাদোলু নিউজ এজেন্সির।

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, মার্কিন রাষ্ট্রদূত যদি নিজেই তুর্কি নাগরিকদের ভিসা বন্ধের সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে তার দেশ (তুরস্ক) থেকে তাকে চলে যেতে হবে। আঙ্কারায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে কিছুতেই স্বীকৃতি দেয়া হবে না।

অন্যদিকে তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম এ প্রসঙ্গে বলেন, ওয়াশিংটনের ভিসা বন্ধের কারণে তুর্কি নাগরিক এবং মার্কিন নাগরিক একইসাথে ভোগান্তির শিকার হয়েছে।

সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে এক সংবাদ সম্মেলনে এরদোগান বলেন, যুক্তরাষ্ট্র উভয় দেশের ভিসা কার্যক্রম জটিল করে তুলেছে। তিনি আরো বলেন, তুর্কি নাগরিকদের ভিসা কার্যক্রমের সিদ্ধান্ত যদি আঙ্কারায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিজেই করে থাকেন তাহলে তাকে অবশ্যই দেশত্যাগ করতে হবে।

তিনি আরো বলেন, তুরস্কের জনগণ কিছুতেই আঙ্কারায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে স্বীকৃতি দিবে না। বিদেশ সফরের পূর্বে মার্কিন রাষ্ট্রদূত আমার সাথে সাক্ষাত করতে চেয়েছিল, কিন্তু আমি তা প্রত্যাখান করেছি।

এরদোগান জোর দিয়ে বলেন, কোনো দেশের পক্ষে সম্ভব নয়, এ ধরনের গোয়েন্দাদের (মার্কিন রাষ্ট্রদূত) কাজ করার সুযোগ দেয়া।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft