1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কালোবাজারে বিক্রির সময় ২০ বস্তা সার জব্দ পলাশবাড়ীতে শৈত্যপ্রবাহে হলদে বিবর্ণ বোরো বীজতলা নিয়ে মহাদুশ্চিন্তায় ভূক্তভোগী কৃষক ফুটপাতেই ডাক্তারের উপহার প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যখাতের নৈতিকতা ! নারীই সমাজ গঠনের মূল চালিকা শক্তি: এটিএম আজহারুল ইসলাম ঠাকুরগাঁও-৩ সংসদীয় আসন; সব ক্ষেত্রে উপেক্ষিত নৃগোষ্ঠী, উন্নয়নের নামে এক দীর্ঘ প্রতীক্ষা গোবিন্দগঞ্জে বেগম জিয়ার আত্মার শান্তিতে সনাতনী সম্প্রদায়ের বিশেষ প্রার্থনা তারাগঞ্জে এবি পার্টির নেতা ইউনুস গ্রেপ্তার পলাশবাড়ীতে প্রতিবন্ধী সেবা সংস্থা ‘প্রসেস’-এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পলাশবাড়ীতে আমীরে জামায়াতের জনসভা সফল বাস্তবায়নে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত গাইবান্ধার চরাঞ্চলে র‌্যাব-১৩এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বৈশ্বিক ক্ষুধা সুচকে বাংলাদেশের চেয়ে পিছিয়ে ভারত

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০১৭
  • ৩৯ বার পড়া হয়েছে

বৈশ্বিক ক্ষুধা সুচকে বাংলাদেশের চেয়ে পিছিয়ে রয়েছে ভারত। এমনকি প্রতিবেশি শ্রীলঙ্কা, মায়ানমার ও নেপালের নিচে অবস্থান করছে ভারত। ১১৯টি দেশের মধ্যে ভারত ১০০-তে অবস্থান করছে! ব্রিকসভুক্ত (ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা) দেশগুলোর মধ্যে ভারতের স্থান সর্বনিম্ন।

১১৯টি দেশের মধ্যে জরিপ চালিয়ে ‘ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট’ বিশ্ব ক্ষুধা সূচকের (গ্লোবাল হাংগার ইনডেক্স বা জিএইচআই) ওই ফল প্রকাশ করেছে।

২০১৪ সালে বিশ্ব ক্ষুধা সূচকে ৭৬টি দেশের মধ্যে ভারতের স্থান ছিল ৫৫। ২০১৬ সালে ১১৮টি দেশের মধ্যে ভারত ৯৭তম স্থানে চলে যায়। বর্তমানে তা আরো বেড়ে ১০০-তে পৌঁছেছে। ভারতের জন্যই দক্ষিণ-পূর্ব এশিয়ার স্থান নীচের সারিতে হয়েছে।

বিশ্ব ক্ষুধা সূচক তৈরিতে শিশুদের অপুষ্টি, শিশুর উচ্চতার তুলনায় কম ওজন, বয়সের তুলনায় কম উচ্চতা ও শিশুমৃত্যুর হারকে গুরুত্ব দেয়া হয়।

ক্ষুধা সূচকে ভারতের অবস্থান সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির ক্ষুধা সমস্যা বর্তমানে মারাত্মক পর্যায়ে এসে দাঁড়িয়েছে। এশিয়ায় ক্ষুধা সূচকে সবচেয়ে খারাপ অবস্থানে থাকা দেশগুলোর মধ্যে দেশটির অবস্থান তৃতীয়।

বিশ্ব সংস্থার ওই রিপোর্টে চীন ২৯, নেপাল ৭২, মায়ানমার ৭৭, শ্রীলঙ্কা ৮৪ এবং বাংলাদেশ ৮৮তম স্থানে রয়েছে। এর আগে গত বছর তালিকার ৯০তম স্থানে ছিল বাংলাদেশ। অর্থাৎ ভারত এ সকল প্রতিবেশি দেশের চেয়ে নীচে অবস্থান করছে। এক্ষেত্রে ভারতের একটাই সান্তনা। তা হল- পাকিস্তানের অবস্থা ভারতের চেয়েও বেহাল। তাদের অবস্থান ১০৬-এ। অন্যদিকে, আফগানিস্তানের অবস্থান আরো এক ধাপ নীচে ১০৭-এ দাঁড়িয়েছে।

ওই রিপোর্টে প্রকাশ, ভারতের পাঁচ বছরের কমবয়সি শিশুদের প্রতি পাঁচ জনের এক জনের ওজন উচ্চতা সাপেক্ষে অত্যন্ত কম। প্রতি তিনজনের একজন বয়স অনুপাতে খর্বকায়।

রিপোর্ট প্রস্তুতকারক সংস্থার দক্ষিণ এশিয়ার প্রধান পি কে যোশীর মতে, সার্বিক পুষ্টির লক্ষ্যে দেশে যত বড় মাপের প্রকল্পই চালু করা হোক, খরা ও পরিকাঠামোগত ত্রুটির জন্য গরিবদের একটা বিরাট অংশের মধ্যে অনাহারজনিত অপুষ্টির ঝুঁকি রয়েছে।

এ সংক্রান্ত আন্তর্জাতিক রিপোর্ট প্রকাশ্যে আসতেই ভারতের কেন্দ্রীয় সরকার তৎপরতা শুরু করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্থ মন্ত্রণালয়ের কাছে এ ব্যাপারে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন।

ভারতে বিরোধীরা এতদিন বলে আসছিলেন, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ‘আচ্ছে দিন’ (সুদিন) ইত্যাদির কথা ফুলিয়ে ফাঁপিয়ে ঢাকঢোল পিটিয়ে প্রচার করা হলেও তা আসলে নেহাত ফাঁকাবুলি। সরকার অবশ্য বিরোধীদের ওই দাবিকে পত্রপাঠ নাকচ করে দিলেও এবার আন্তর্জাতিক সংস্থার রিপোর্টে ভারতের বেহাল দশার কথা ফুটে উঠতেই বিরোধীদের অভিযোগের যথার্থতা আরো জোরালো হলো বলে বিশ্লেষকরা মনে করছেন। ভারতের শাসক দলের জন্য যা চরম উদ্বেগজনক বিষয়। কারণ সামনেই রয়েছে কয়েকটি রাজ্যের নির্বাচন থাকায় বিরোধীদের সমালোচনার মুখ বন্ধ করাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পরে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft