1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বিএনপির প্রশংসার ব্যাখ্যা পেয়েছি, বলতে চাই না: কাদের - খবরবাড়ি24.com
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা হাতীবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর আত্মগোপন, র‍্যাবের জালে ধরা পড়লো প্রধান আসামি মামুন গোবিন্দগঞ্জে ৪ মাদক সেবনকারী গ্রেফতার : ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড পলাশবাড়ীতে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল লালমনিরহাটে সিলিন্ডারবাহী ট্রাকে পুলিশের হানা, বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ২ দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী সংকোচ নয়, দায়িত্ববোধ গড়ে তুলতে যৌন সচেতনতা প্রয়োজন : ডা. নুসরাত জাহান দৃষ্টি মাদকদ্রব্য আইনের মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৫ এপ্রিল

বিএনপির প্রশংসার ব্যাখ্যা পেয়েছি, বলতে চাই না: কাদের

  • আপডেট হয়েছে : বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭
  • ৫৬ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির ভূয়সী প্রশংসার ব্যাখ্যা আমরা পেয়েছি- এটা বলতে চাই না। যদি কোনো ব্যাখ্যা দিতে হয় তা নির্বাচন কমিশন দেবে।

তিনি বলেন, তবে বিএনপি সঙ্গে নির্বাচনী সংলাপে প্রধান নির্বাচন কমিশনার ও সচিবদের প্রত্যেকের যে বক্তব্য এটি আমরা মনে করি ইউজফুল পজেটিভ ডায়ালগ।’

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সঙ্গে ইসির নির্বাচনী সংলাপ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।

প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ‘বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা’ ও বাংলাদেশের রাজনীতিতে বিএনপির গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়ে দলটির সঙ্গে ইসির নির্বাচনী সংলাপে সিইসি যে প্রশংসা করেছেন একে ‘রাজনৈতিক ইতিবাচকতা’ হিসেবেই দেখছেন একই সঙ্গে আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে কমিশনের সঙ্গে আওয়ামী লীগের আজকের সংলাপ ‘কনস্ট্রাকটিভ’ হয়েছে বলেও জানান তিনি।

কমিশনে পেশকৃত দলের প্রস্তাবগুলোর বিষয়ে ইসির তাৎক্ষণিক প্রতিক্রিয়া তুলে ধরে কাদের বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনাররা ‘ইন ওয়ান ভয়েস’-এ প্রত্যেকে বলেছেন, আমাদের এই প্রস্তাবগুলো কোনো রাজনৈতিক দলের প্রস্তাব বলে তাদের কাছে মনে হয়নি। কমিশন বলেছে- অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও এক্সেপ্টেবল নির্বাচনের স্বার্থে যে প্রস্তাবগুলো দেয়া প্রয়োজন আপনাদের কাছ থেকে তা পেয়েছি। এগুলো অত্যন্ত পজেটিভ প্রস্তাব।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!