1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:৪১ পূর্বাহ্ন
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী প্রেসক্লাবে সাংবাদিক পাপুল সরকারের জন্মদিন উদযাপন পলাশবাড়ীতে ডা. সাদিকের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ইনকিলাব মঞ্চের ওসমান হাদী গুলিবিদ্ধের প্রতিবাদে গাইবান্ধায় মশাল মিছিল গোবিন্দগঞ্জে দ্রুত ইপিজেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী পালন ১২ ডিসেম্বর গোবিন্দগঞ্জ হানাদার মুক্ত দিবস তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি খুনে টাইলস মিস্ত্রি গ্রেপ্তার তারাগঞ্জে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় আনন্দ মিছিল তারাগঞ্জে অধ্যক্ষ সালামের অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন সাদুল্লাপুরে মাদ্রাসা শিক্ষক পরিষদের পরিচিতি ও আলোচনা সভা

বাবাকে হত্যা করে মেয়ের গলায় ছুরি ধরে তুলে নিয়ে গেছে প্রেমিক

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০১৭
  • ৪৪ বার পড়া হয়েছে

পাবনার বেড়া উপজেলায় বাবাকে প্রকাশ্যে হত্যা করে মেয়ের গলায় ছুরি ধরে তুলে নিয়ে গেছে এক যুবক। স্থানীয়রা জানিয়েছে ওই মেয়ের সঙ্গে যুবকের প্রেমের সম্পর্ক ছিল এবং সম্পর্কে তারা নিকট আত্মীয়।

মঙ্গলবার সকালে উপজেলার দাসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোয়াজ্জেন শেখ (৪৩) রিকশাচালক। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মোয়াজ্জেন শেখের বড় মেয়েকে তারই আত্মীয় এবং একই বাড়িতে অবস্থানকারী আছান শেখের পুত্র সবুজ হোসেন বিভিন্ন সময় প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে দুই পরিবারে মাঝে মধ্যেই ঝগড়া বিবাদ লেগেই থাকতো। তিন দিন আগে সবুজ প্রকাশ্যে মোয়াজ্জেন শেখকে এ নিয়ে বাড়াবাড়ি করলে প্রাণনাশের হুমকিও দেন।

এ ঘটনার এক পর্যায় মঙ্গলবার সকালে সবুজ ওই মেয়েকে হাত ধরে নিয়ে যেতে চাইলে বাবা মোয়াজ্জেন বাধা দেন। এ সময় উভয়ের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে সবুজ ঘর থেকে হাঁসুয়া এনে বুকে পিঠে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় হাসনা বেগম (৩৬) নামের এক আত্মীয় তাকে বাঁচাতে এগিয়ে এলে তিনিও আঘাতপ্রাপ্ত হন। এ ঘটনার পর সবুজ ওই মেয়েকে গলায় ছুরি ধরে জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে স্থানীয়রা জানান।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত হাসনা বেগমকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘাতক সবুজকে ধরতে বিশেষ অভিযান চালাচ্ছে। একই সাথে তুলে নিয়ে যাওয়া মোয়াজ্জেম শেখের মেয়েকেও উদ্ধারে পুলিশ কাজ করছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft