1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
পূর্ণাঙ্গ নির্বাচন কমিশন গঠন করল বিসিবি - খবরবাড়ি24.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

পূর্ণাঙ্গ নির্বাচন কমিশন গঠন করল বিসিবি

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭
  • ৬৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র বিশেষ সাধারণ সভায় অনুমোদনের পর তা পাঠানো হয় জাতীয় ক্রীড়া পরিষদে। জাতীয় ক্রীড়া পরিষদ একদিন পরই গঠনতন্ত্রে অনুমোদন দিয়েছে।

এরপরই বিসিবির বর্তমান কমিটি নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশন গঠন করে। গত ৫ অক্টোবর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, নির্বাচনের জন্য ক্রীড়াসচিব মো. আসাদুল ইসলাম মিয়াকে প্রধান করে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। বোর্ড সভায় সেই নির্বাচন কমিশন অনুমোদন করেছে বোর্ড পরিচালকরা।

পাঁচ দিন যেতে না যেতেই নতুন নির্বাচন কমিশনারের নাম ঘোষণা করেছে বিসিবি। মঙ্গলবার দুপুরে বিসিবি জানিয়েছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়ার যুগ্মসচিব মো. উমর ফারুক এনডিসি নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। তার অধীনে থাকবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. একরামুল হক, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক মো. শুকুর আলী।

এছাড়া আইন পরামর্শক হিসেবে ব্যারিস্টার ফাহিমুল হক ও বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর নাম আগেই ঘোষণা করেছিল বিসিবি।

বিসিবির প্রধান নির্বাহী বিসিবির দায়িত্ব পালনের পাশাপাশি এই নির্বাচনের যাবতীয় দাপ্তরিক কর্মকাণ্ড সম্পাদন করবেন। বিসিবির বর্তমান কমিটির নির্ধারিত চার বছরের মেয়াদ শেষ হবে আগামী ১৭ই অক্টোবর। নির্বাচন কবে নাগাদ হতে পারে এ বিষয়ে কিছু জানায়নি বিসিবি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!