1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশবাড়ীতে গ্রাহকের অনিচ্ছায় আবারও প্রিপেইড মিটার স্থাপন, ‘ভুতুড়ে বিল’ ও হয়রানির অভিযোগ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি পীরগঞ্জে বিদ্যালয়ের পাশেই ইটভাটা!শিক্ষা ও পরিবেশের উপর নীরব হুমকি গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা

পুকুর লিজ নিয়ে গোবিন্দগঞ্জে অসামাজিক কার্যকলাপ ও চলাচলে বিঘ্ন ঘটায় অভিযোগ দায়ের

  • আপডেট হয়েছে : রবিবার, ৮ অক্টোবর, ২০১৭
  • ৬০ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুর লিজ নিয়ে পরিবেশ দূষন ও অসামাজিক কার্যকলাপ করার দায়ে আইনি লিগ্যাল নোটিশ দেয়ার পরও জোর পূর্বক পুকুরে মাছ চাষ করায় উপজেলা নির্বাহী কর্মকতা বরাবর অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সুত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের শাহাপুর গ্রামের মৃত-মীর হোসেন সরদারের পুত্র ফরিদুল ইসলাম তার স্বত্ব দখলীয় পুকুরে মাছ চাষ করার জন্য গোবিন্দগঞ্জ পৌরসভার বুজরুক বোয়ালিয়া প্রধান পাড়ার বাসিন্দা মহাব্বত আলীর পুত্র রাশেদুল ইসলাম ওরফে সবুজের নিকট ৪ বছর পূর্বে মাছ চাষের জন্য লীজ প্রদান করেন।
পুকুরটি শাহাপাড়া মসজিদ ও রাস্তার সংলগ্ন। মাছের খাদ্য হিসেবে পুকুর পারে লিটার রাখায় দুর্গন্ধ ছড়িয়ে পরে।

একারনে মুসল্লিবৃন্দের নামাজ আদায়সহ পরিবেশ দূর্ষনের সম্মুখীন হয়েছে। অপর দিকে পুকুরের দু’পাশ দিয়ে যান চলাচলের রাস্তা গিয়েছে। ভারী বৃষ্টি হওয়ার কারনে রাস্তার দু’পাশ ভেঙ্গে দুঘর্টনা ঘটছে। রাস্তা ভাঙ্গার কারণে ইউ’পি চেয়ারম্যান নোটিশ প্রদান করে বলে পুকুরের মালিক ফরিদুল ইসলাম জানান। এক জন মুসলমান ও সমাজের সচেতন নাগরিক হিসেবে মুসল্লী এবং চেয়ারম্যানের নোটিশের প্রতি শ্রদ্ধা রেখে পুকুরের লীজ গ্রহীতাকে একাধিক বার পুকুর থেকে মাছ উত্তোলন করে পুকুর ছেড়ে দেয়ার জন্য অনুরোধ করি।

কিন্তু তার কথায় কোন কর্ণপাত না করে জোর পূর্ব্বক ওই পুকুরে মাছ চাষ করিতেছে। ফলে ডাক যোগে পুকুরটি ছেড়ে দিয়ে পাওনাদি বুঝিয়া নেয়ার জন্য আইনজীবির মাধ্যমে লিগ্যাল নোটিশ প্রদান করে। এ ছাড়াও লিজ গ্রহিতা পুকুর পারে রাতের বেলায় বহিরাগত লোকজন নিয়ে মাদক সেবনসহ অসামাজিক কার্যকলাপ চালায়। তাই জনস্বার্থে পরিবেশ বজায় রাখতে উপজেলা নির্বাহী কর্মকতা বরাবর গত ৭ অক্টোবর পুকুরের মালিক ফরিদুল ইসলাম লীজ গ্রহিতার পাওনাদি বুঝাইয়া নিয়ে পুকুর ছেঁড়ে দেয়ার জন্য এক লিখিত অভিযোগ দায়ের করেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!