1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ কল্পে মাঠ দিবস পলাশবাড়ী পৌরশহরের উদয়সাগর গ্রামের পরিচিত মুখ মিন্টু মিয়ার ইন্তেকাল আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ফুলছড়ির থানা পরিদর্শন করলেন এডিশনাল ডিআইজি আমীরে জামায়াতের জনসভা সফল করতে গাইবান্ধা জেলা জামায়াতের সমন্বয় সভা ও মাঠ পরিদর্শন উর্বর কৃষি জমির মাটি উত্তোলনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা আমলাতান্ত্রিক জটিলতায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,জনস্বার্থের মুখোমুখি অদৃশ্য শক্তি! বাংলাদেশি ফলের চাহিদা বাড়ছে বিদেশে ইভ্যালির রাসেল-নাসরিন কারাগারে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনে ৭১ কোটি ৯৮ লাখ টাকা বরাদ্দ উপজেলা কৃষি অফিসের অনিয়ম: কৃষকের স্বপ্ন ও প্রকল্পের আস্থা ঝুঁকির মুখে

পার্বতীপুরে বিভিন্ন প্রকল্প পরিদর্শনে বৃটিশ পার্লামেন্ট সদস্য রোজেনা এলিন

  • আপডেট হয়েছে : বুধবার, ৪ অক্টোবর, ২০১৭
  • ৩৮ বার পড়া হয়েছে

তৃনমুল পর্যায় থেকে বাল্য বিয়ে, যৌতুক প্রথার ক্ষতিকর দিক ও বর্তমান সময়ে আত্মকর্মসংস্থানের সম্ভাবনাময় ক্ষেত্র সম্পর্কে গণ-সচেতনতা গড়ে তোলার উপরই এসব কর্মসুচির সাফল্য নির্ভর করছে বলে অভিমত ব্যক্ত করেন বৃটিশ পার্লামেন্টের এমপি ডাঃ রোজেনা এলিন খান।

আজ বুধবার (৪ অক্টোবর) দুপুরে দিনাজপুরের পার্বতীপুরে বে-সরকারী সংস্থা ভলান্টিয়ার সার্ভিস ওভারসিস (ভিএসও) এর বৃটিশ সহায়তাপুষ্ট বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করতে এসে তিনি এসব কথা বলেন।

পার্বতীপুর সফরকালে তিনি উপজেলার মন্মথপুর ইউনিয়নের দেগলাগঞ্জ হাইস্কুল মাঠে স্থাপিত স্বাস্থ্য, শিক্ষা, কম্পিউটার প্রশিক্ষন, পোশাকের উন্নত ডিজাইন তৈরী, শো-পিছ ও চেয়ার তৈরী, ন্যাপকিন সেলার, বাল্য বিয়ে ও যৌতুক সম্পর্কে সচেতনতা সংক্রান্ত বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে স্কুল মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-বৃটিশ পার্লামেন্টের এমপি ডাঃ রোজেনা এলিন খান।

এতে সভাপতিত্ব করেন ইন্টারন্যাশনাল সিটিজেন সার্ভিস এর প্রজেক্ট কো-অর্ডিনেটর নিলুফা আকতার বানু। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার মাহমুদুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা খাতুন, পার্বতীপুর পৌর মেয়র এজেডএম মেনহাজুল হক, পার্বতীপুর ইয়ংস্টার ক্লাবের সভাপতি আমজাদ হোসেন, বে-সরকারী সংস্থা ভলান্টিয়ার সার্ভিস ওভারসিস (ভিএসও) এর প্রকল্প ব্যবস্থাপক তাজিন হোসেন ও ইন্টারন্যাশনাল সিটিজেন সার্ভিস এর প্রকল্প ব্যবস্থাপক মাহাবুবুর রহমান প্রমুখ।

সমাবেশ শেষে প্রধান অতিথির সম্মানে ‘বাল্য বিয়ে ও যৌতুক প্রথা’র পরিনতির উপরে লেখা এক নাটিকা প্রদর্শন করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft