সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন

দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

  • আপডেট হয়েছে : রবিবার, ২৯ অক্টোবর, ২০১৭
  • ৬৬ বার পড়া হয়েছে

যুক্তরাজ্যে স্বাস্থ্য পরীক্ষা শেষে আজ সকালে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট সকাল ৮টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ নাজমুল কাওনাইন গতরাতে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান। খবর বাসসের।

এসময় বিমানবন্দরে রাষ্ট্রপতিকে মুভেচ্ছা জানান, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, কূটনৈতিক কোরের ডিন এবং বাংলাদেশে ভ্যাটিক্যানের রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচহিররি, ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেক, মন্ত্রিপরিষদ সচিব এম শফিউল আলম, পররাষ্ট্র সচিব এম শহিদুল হক, তিন বাহিনী প্রধানগণ, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ।

রাষ্ট্রপতি মোরফিল্ডস আই হসপিটালে চক্ষু চিকিৎসা ও বুপা ক্রোমওয়েল হসপিটালে স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ২১ অক্টোবর লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিলেন।

লন্ডন গেলেন রাষ্ট্রপতি
নিউজ ডেস্ক
আরটিএনএন

ঢাকা: রাষ্ট্রপতি আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য শনিবার লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব এম আবুল কালাম আজাদ জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর একটি ভিভিআইপি ফ্লাইটে রাষ্ট্রপতি সকাল ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেন। খবর বাসসের।

রাষ্ট্রপতি আবদুল হামিদের লন্ডনে মোরফিল্ড চক্ষু হাসপাতাল ও বুপা ক্রমওয়েল হাসপাতালে চিকিৎসা গ্রহণের কথা রয়েছে।

বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, কূটনৈতিক কোরের ডিন ও ভেটিকানের রাষ্ট্রদূত আর্যবিশপ জর্জ কোচারি, যুক্তরাজ্যের হাইকমিশনার এলিসন ব্লেক, মন্ত্রিপরিষদ সচিব এম শফিউল আলম, তিন বাহিনীর প্রধানগণ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব সুরাইয়া বেগম, পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, পররাষ্ট্র সচিব এম শহীদুল হক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিনসহ বিভিন্ন সামরিক ও বেসামরিক উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ তাকে বিমানবন্দরে বিদায় জানান।

চিকিৎসা শেষে আগামী ২৯ অক্টোবর রাষ্ট্রপতি দেশে ফিরবেন বলে উপ-প্রেস সচিব জানান।

এর আগে রাষ্ট্রপতি আবদুল হামিদ গত এপ্রিলে স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডন গিয়েছিলেন। আবদুল হামিদ দীর্ঘদিন যাবত চোখের গ্লুকমা সমস্যায় ভুগছেন। তিনি জাতীয় সংসদের স্পিকার থাকার সময় থেকে লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft