1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৮ পূর্বাহ্ন
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন পলাশবাড়ী থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার জসিম উদ্দীন সুদানে ইউএন ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় নিহত শান্তিরক্ষী সবুজ মিয়ার বাড়ী পলাশবাড়ীতে পলাশবাড়ীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে উপজেলা প্রশাসনের শহীদ বুদ্ধিজীবি দিবস পালন গাইবান্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন গোবিন্দগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও রংপুর বিভাগীয় আহ্বায়ক কমিটি গঠন রংপুরে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন শহীদ বুদ্ধিজীবীদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন সংবাদ প্রকাশে বদল: হাজীপুর মহাবিদ্যালয়ের ভবন নির্মাণে ফিরেছে প্রকৌশল মান ও জবাবদিহি

তিন টাকার ডিম নিয়ে রাজধানীতে তুলকালাম

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০১৭
  • ৩১ বার পড়া হয়েছে

মাত্র তিন টাকা পিস ডিম পেতে রাজধানীর খামার বাড়ি এলাকায় ভিড় জমিয়েছেন লাখো মানুষ। এ নিয়ে সেখানে চলছে তুমুল তুলকালাম।

অভিযোগ, ডিমের চেয়েও কয়েক হাজার বেশি মানুষ সেখানে উপস্থিত হয়েছেন। অনেকে অব্যবস্থাপনার অভিযোগ তুলে বলন, সরকার ডিমও দিতে ব্যর্থ হয়েছে!

শুক্রবার বিশ্ব ডিম দিবস। এ উপলক্ষে খামার বাড়িস্থ কৃষিবিদ ইনস্টিটিউশনে সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত প্রতিটি ডিম মাত্র তিন টাকায় বিক্রি হচ্ছে।

রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশনে দেখা যায়, হাজার হাজার মানুষের লাইন। প্রতি পিচ ডিম তিন টাকায় কিনতে সকাল ছয়টা থেকে মানুষ দাড়ানো শুরু করে। নয়টার মধ্যে এ লাইন কেআইবি চত্বর ছেড়ে বিজয় সরণি পার হয়ে যায়। অপেক্ষারত মানুষের কাছ থেকে ডিম বিক্রি নিয়েও অনিয়মের গুঞ্জন শোনা যায়।

কেআইবি চত্বর ঘুরে দেখা যায়, হাজার হাজার ডিম প্রত্যাশী মানুষ ব্যাগ হাতে দাঁড়িয়ে রয়েছে। লাইনে দাঁড়ানো মানুষকে হইহুল্লোড় করতে দেখা যায়। কেআইবি’র গেটে বিশৃঙ্খলা ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে দেখা গেছে।

উত্তরা থেকে খামারবাড়িতে ডিম কিনতে আসা জাহিদুল বললেন, আমাদের আমন্ত্রণ জানিয়ে নিয়ে এসে ডিম দেয়া হচ্ছেনা। সকাল পাঁচটা থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও আমি এখনো ডিম পাইনি।

সেখানে তামাশা করেও অনেকে স্লোগান দিচ্ছেন। বেশ জোরেসোরে শোনা গেছে, ‘এবারের সংগ্রাম ডিম পাওয়ার সংগ্রাম।’ অনেকে আবার ব্যস্ত সড়কে এই কর্মসূচির তীব্র সমালোচনাও করেছেন।

বিশ্ব ডিম দিবস উপলক্ষে বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) ও প্রাণিসম্পদ অধিদপ্তর ৩ টাকা ধরে ডিম বিক্রি করার উদ্যোগ নেয়। সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত প্রতিটি ডিম তিন টাকায় বিক্রি হবে। আগে এলে আগে পাবেন ভিত্তিতে এই ডিম বিক্রি করা হবে। একজন ব্যক্তি সর্বোচ্চ ৯০ টি ডিম কিনতে পারবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft