1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:২৭ অপরাহ্ন
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অফিসের হাটের বেদখল জায়গা উদ্ধারে জোর দাবি: আরইউটিডিপির বরাদ্দে আধুনিক স্থাপনা চায় পৌরবাসী পলাশবাড়ীতে পৈত্রিক জমি দখলের অভিযোগে গ্রীন ফিল্ড স্কুলের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ওয়ারিশদের সংবাদ সম্মেলন ৮ ডিসেম্বর পলাশবাড়ী হানাদার মুক্ত দিবস তারাগঞ্জে নিয়মবহির্ভূতভাবে সার মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা পীরগঞ্জে বিবাহবহির্ভূত সম্পর্কের অপবাদে গৃহবধুর নির্যাতন ও আত্মহত্যা,স্থানীয় নেতৃত্বের ভূমিকা প্রশ্নবিদ্ধ গাইবান্ধায় ‘জাসদ নেতাকে’ এনসিপির আহবায়ক করার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ ৬ নেতাকে শোকজ তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা: এলাকায় শোক–আতঙ্ক,  দুস্কৃতকারী‌দের গ্রেপ্তারের দাবি ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ-নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক নারী নির্যাতন প্রতিরোধ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গাইবান্ধায় নারী-পুরুষদের সাথে আলোচনা সভা

ড. জাকির নায়েকের বিরুদ্ধে চার্জশিট

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০১৭
  • ৩৪ বার পড়া হয়েছে

ইসলাম ধর্ম প্রচারক এবং তুলনামূলক ধর্মতত্ত্বে বিশেষজ্ঞ ড. জাকির নায়েকের বিরুদ্ধে চার্জশিট দাখিল করলো ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। মুম্বাইয়ের বিশেষ আদালতে এ চার্জশিটটি দাখিল করা হয়।

তদন্ত শেষে জঙ্গি কার্যকলাপে প্ররোচনা, ইসলাম ধর্ম প্রচারের নামে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো এবং বিতর্কিত বক্তব্য রাখার অভিযোগে বৃহস্পতিবার তার বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে এনআইএ।

উল্লেখ্য, ২০১৬ সালের ১ জুলাই ঢাকার গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর নতুন করে জাকির নায়েকের নাম সামনে আসে। অভিযোগ ওঠে, হামলাকারী দুই জঙ্গি জাকিরের ভাষণে উদ্বুদ্ধ হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে জাকিরের বিরুদ্ধে তদন্ত শুরু করে ভারত সরকার।

জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের অর্থায়ন এবং অর্থ পাচারের অভিযোগে গত বছরের ১৮ নভেম্বর ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ)-কে ৫ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়। আনল’ফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট (ইউএপিএ) ধারায় অভিযোগ এনে জাকিরের এনজিওকে নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়।

এদিকে একাধিকবার সমন পাঠানো সত্ত্বেও তদন্তকারী কর্মকর্তাদের সামনে হাজিরা না দেয়ায় জাকিরের আন্তর্জাতিক পাসপোর্টটিও বাতিল করা হয়। বন্ধ করা হয় তার পিস টিভির সম্প্রচার।

তারও আগে গত এপ্রিলে দেশটির ইনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তদন্তকারী কর্মকর্তাদের সামনে হাজিরা না দেয়ায় জাকিরের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তবে গ্রেফতার এড়াতে ওই ঘটনার পর থেকেই বিদেশে অবস্থান করছেন জাকির নায়েক (৫১)।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft