1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ন
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আব্দুর রহিম সরকার আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত গাইবান্ধায় ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু এবং সুস্থতা কামনায় পলাশবাড়ীতে শিক্ষক সমাবেশ ও দোয়া মহাফিল তারাগঞ্জে মোটরসাইকেল ও অটোরিকশা সংঘর্ষে নিহত-১ কৃত্রিম সংকট তৈরির দায়ে তারাগঞ্জে সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা গাইবান্ধায় ধর্ম অবমাননার প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ ও মানববন্ধন সাদুল্লাপুরের ইদিলপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল মুমূর্ষু ধতরা বিল; পীরগঞ্জের কৃষি, পরিবেশ ও মৎস্যসম্পদের মৃতপ্রায় উৎস ! গাইবান্ধায় রংপুর বিভাগীয় লেখক পরিষদের সাহিত্য পাঠের আসর তারুণ্যের উৎসব উপলক্ষে গাইবান্ধায় প্রীতি নারী ফুটবল ম্যাচ

চলতি সপ্তাহেই বিদেশ যেতে চান প্রধান বিচারপতি

  • আপডেট হয়েছে : বুধবার, ১১ অক্টোবর, ২০১৭
  • ২৩ বার পড়া হয়েছে

আগামী ১৩ তারিখ বিদেশ যাওয়ার জন্য আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন ছুটিতে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। মঙ্গলবার বিকালে ওই চিঠি মন্ত্রণালয়ে পৌঁছায়।  আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, প্রধান বিচারপতি বিদেশে যাবেন এটা রাষ্ট্রপতিকে অবহিত করতে আমাদের কাছে চিঠি পাঠিয়েছেন। এটি এখন প্রক্রিয়াধীন।

চিঠির বরাত দিয়ে আইন সচিব বলেন, আগামী ১৩ তারিখ তিনি (প্রধান বিচারপতি) বিদেশে যাবেন, ফিরবেন ১০ নভেম্বর।

২০১৫ সালের ১৭ জানুয়ারি প্রধান বিচারপতির দায়িত্ব পাওয়া বিচারপতি সিনহার চাকরির মেয়াদ রয়েছে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।  সুপ্রিম কোর্টের অবকাশ শুরুর আগে গত ২৪ অগাস্ট তিনি শেষ অফিস করেন এবং অবকাশ শেষে ৩ অক্টোবর আদালত খোলার দিন থেকে ছুটিতে যান।

রাষ্ট্রপতি বরাবরে  প্রধান বিচারপতির পাঠানো ছুটির যে আবেদন আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের দেখিয়েছেন, সেখানে বলা ছিল, ক্যান্সারে আক্রান্ত হয়ে এর আগে তিনি দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন এবং গত বেশ কিছুদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। বিশ্রামের জন্য ৩ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত ৩০ দিন তিনি ছুটি কাটাতে চান।

আর ৩ অক্টোবর সরকারের এক প্রজ্ঞাপণে বলা হয়, বিচারপতি সিনহাকে রাষ্ট্রপতি এক মাসের ছুটি মঞ্জুর করেছেন এবং এই সময়ে জ্যেষ্ঠ বিচারক মো. আবদুল ওয়াহহাব মিঞাকে প্রধান বিচারপতির কার্যভার দিয়েছেন।

এখন প্রধান বিচারপতি আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে বিদেশ থেকে ফিরতে চাইলে তার ছুটি বাড়াতে হবে।

তিনি ছুটি বাড়ানোর আবেদন করেছেন কি না জানতে চাইলে আইন সচিব বলেন, “চিঠিতে তিনি যা লিখেছেন, আমি আপনাকে সেটাই বলেছি। উনার ছুটি উনি নিজেই নেন। রাষ্ট্রপতিকে বিষয়টি অবহিত করলেই চলে।”

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, “মন্ত্রণালয়ে উনার একটা চিঠি এসেছে শুনেছি। আমি এখনও দেখিনি।”

প্রসঙ্গত, ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে ক্ষমতাসীনদের তোপের মুখে থাকা  প্রধান বিচারপতির হঠাৎ ছুটিতে যাওয়া নিয়ে চলতি মাসের শুরু থেকেই রাজনৈতিক অঙ্গনে নানামুখী আলোচনা চলছে।

বিএনপি অভিযোগ করেছে, রায়ের কারণে ‘চাপ দিয়ে’ প্রধান বিচারপতিকে ছুটিতে যেতে বাধ্য করা হয়েছে । অন্যদিকে সরকার বলছে, এর সঙ্গে রায়ের কোনো সম্পর্ক নেই, চাপেরও কোনো বিষয় নেই।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft