1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী প্রেসক্লাবে সাংবাদিক পাপুল সরকারের জন্মদিন উদযাপন পলাশবাড়ীতে ডা. সাদিকের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ইনকিলাব মঞ্চের ওসমান হাদী গুলিবিদ্ধের প্রতিবাদে গাইবান্ধায় মশাল মিছিল গোবিন্দগঞ্জে দ্রুত ইপিজেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী পালন ১২ ডিসেম্বর গোবিন্দগঞ্জ হানাদার মুক্ত দিবস তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি খুনে টাইলস মিস্ত্রি গ্রেপ্তার তারাগঞ্জে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় আনন্দ মিছিল তারাগঞ্জে অধ্যক্ষ সালামের অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন সাদুল্লাপুরে মাদ্রাসা শিক্ষক পরিষদের পরিচিতি ও আলোচনা সভা

গাড়িবহরে হামলাকারীরা ছাত্রলীগ-যুবলীগের চিহ্নিত ক্যাডার: ফখরুল

  • আপডেট হয়েছে : রবিবার, ২৯ অক্টোবর, ২০১৭
  • ৩১ বার পড়া হয়েছে

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরের হামলাকারীরা ছাত্রলীগ-যুবলীগের চিহ্নিত সন্ত্রাসী বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার গাড়িবহরে হামলার শিকার হওয়া আহত সাংবাদিকদের দেখতে গিয়ে বিএনপি মহাসচিব এ অভিযোগ করেন।

বিএনপি মহাসচিব বলেন, বলেন, ‘এখন পর্যন্ত যেটা দেখলাম, যারা হামলা করেছে তারা চিহ্নিত ক্যাডার, খুব পরিষ্কার করেই বোঝা যাচ্ছে, এরা সরকারি দলের আওয়ামী লীগে অথবা ছাত্রলীগ, যুবলীগের কর্মী।’

এদিকে চট্টগ্রামে শনিবার রাত্রিযাপন শেষে রবিবার কক্সবাজারের উদ্দেশে যাত্রা করবেন খালেদা জিয়া। এরপর সোমবার রোহিঙ্গাদের দেখতে উখিয়ার বেশকিছু স্থান পরিদর্শন ও রোহিঙ্গাদের সহায়তা দেয়ার কথা রয়েছে।
এর আগে শনিবার সকাল ১০টা ৪০ মিনিটে রাজধানীর গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা হন খালেদা। এসময় তাকে স্বাগত জানাতে রাজধানীর কাচপুর ব্রীজ থেকে শুরু করে ফেনী পর্যন্ত অন্তত ২০টি স্পটে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। খালেদা জিয়াও গাড়ি থেকে দলের নেতাকর্মীদের হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান।

বিকেলে চৌদ্দগ্রাম পেরিয়ে ফেনী জেলার সীমানার শুরুতে মোহাম্মদ আলী বাজারে আসা মাত্র গাড়িবহর লক্ষ্য করে হামলা চালায় দুর্বৃত্তরা। খালেদা জিয়ার গাড়ি পেরিয়ে যাওয়ার পর একদল যুবক ওই হামলা চালায়।

এতে ক্ষতিগ্রস্ত হয় গণমাধ্যমসহ বিএনপির নেতাকর্মীদের বহরে থাকা অন্তত ৩০টি গাড়ি। এতে আহত হয় অন্তত ১৫/১৬ জন। হামলায় বেসরকারি টেলিভিশন চ্যালেন একাত্তর, ডিবিসি, চ্যানেল আই, যমুনা, একুশে টিভি, এটিএন নিউজ, এনটিভি ও বৈশাখী টেলিভিশনের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু তাই নয়, গণমাধ্যমকর্মী পরিচয় দেয়ার পরও কয়েকজন মারধরের শিকার হন। এছাড়া বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে সর্বশেষ হামলা চালানো হয় শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রামের মীরসরাইয়ে। এসময় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির গাড়িতে ভাঙচুর চালানো হয়। নেতাকর্মীদের বহনকারী আরো একটি গাড়িতেও হামলা চালানো হয়।

এই কর্মসূচি সফলে সরকারের সহযোগিতা চেয়ে ফখরুল সকালে বলেছিলেন, ‘আমরা আশা করি, পথিমধ্যে সরকারের সব ধরনের সহযোগিতা পাব। পুলিশ মহাপরিদর্শক আমাদের আশ্বাস দিয়েছেন, তারা দেশনেত্রীর নিরাপত্তা নিশ্চিত করবেন এবং তার সফর যাতে সুন্দরভাবে হয়, তাতে সহযোগিতা করবেন।’
বিএনপি মহাসচিব জানান, খালেদার এই সফরে ১০ হাজার রোহিঙ্গা পরিবারের মধ্যে ত্রাণ বিতরণের পরিকল্পনা রয়েছে তাদের।

রোহিঙ্গা সঙ্কট শুরুর পর সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ২২ ট্রাক ত্রাণ নিয়ে কক্সবাজারের যাওয়ার পথে বিএনপির কেন্দ্রীয় প্রতিনিধি দলকে আটকে দেওয়া হয়।

উল্লেখ্য, মায়ানমারের সেনাবাহিনী অভিযানের ঘোষণা দিয়ে আগে থেকেই রাখাইনের রোহিঙ্গা গ্রামগুলো অবরুদ্ধ করে রাখে। এরই মধ্যে রোহিঙ্গা যোদ্ধারা অন্তত ২৫টি পুলিশ পোস্ট ও একটি সেনা ক্যাম্পে গত ২৪ আগস্ট মধ্যরাতের পরে প্রবেশের চেষ্টা করলে শুরু হয় সংঘর্ষ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft