1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

গাইবান্ধায় হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

  • আপডেট হয়েছে : রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭
  • ৬৯ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামে ছোট বাচ্চা প্রস্রাব করাকে কেন্দ্র করে পারিবারিক দ্বন্দ্বে সাদেকুল ইসলাম নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন কারদণ্ড দিয়েছেন আদালত। আজ রবিবার গাইবান্ধা জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা ওই রায় প্রদান করেন।

মামলার বিবরণে জানা গেছে, গত ২০১২ সালের ৬ মার্চ তারিখে বাড়ির সামনে রেখে দেওয়া শুকনো পাতায় ছোট বাচ্চা প্রস্রাব করাকে কেন্দ্র করে পারিবারিক দ্বন্দ্বে দক্ষিণ শ্রীপুর গ্রামের খাজা মিয়ার ছেলে সাদেকুল ইসলামকে পিটিয়ে আহত করে প্রতিপক্ষ বাচ্চু মিযা, ছাইদার রহমান ও নাজমা বেগম। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ৮মার্চ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সাদেকুল মারা যায়।

এ ঘটনায় সাদেকুলের বাবা খাজা মিয়া বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় হত্যার ঘটনায় একটি অভিযোগ দায়ের করেন। মামলার দীর্ঘ সাক্ষ্য প্রমাণ এবং যুক্তিতর্ক গ্রহণ শেষে একই এলাকার আলিম উদ্দিনের ছেলে বাচ্চু মিয়া, ছাইদার রহমান ও বাচ্চু মিয়ার স্ত্রী নাজমা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১বছরের কারাদণ্ডের আদেশ প্রদান করেন জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফিক।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!