1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
গাইবান্ধায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত - খবরবাড়ি24.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

গাইবান্ধায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

  • আপডেট হয়েছে : রবিবার, ২২ অক্টোবর, ২০১৭
  • ৫৮ বার পড়া হয়েছে

‘সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রোববার বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। গাইবান্ধা বিআরটিএ’র আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় দিবসটির আয়োজন করা হয়। এ উপলক্ষে সকালে স্থানীয় শহীদ মিনার চত্বর থেকে র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল।

পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এবিএম সাদিকুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ময়নুল হক, পৌর মেয়র এ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, সিভিল সার্জন মো: আব্দুস শাকুর, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: আসাদুজ্জামান, জেলা বাস মালিক সমিতির সভাপতি কাজী মুকুল হোসেন, গাইবান্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: জবাইদুর রহমান, ট্রাক, ট্যাংকলড়ি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি মো: আব্দুল করিম, ট্রাক মালিক সমিতির সভাপতি রোস্তম আলী, গাইবান্ধা বিআরটিএ মোটরযান পরিদর্শক মো: রুহুল আমিন প্রমুখ।

জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল বলেন, প্রশিক্ষণের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও গাড়ির চালকরা যদি নিজস্ব দক্ষতা মেধা ও মনোযোগের সাথে সড়কে গাড়ি চালান তাহলে অবশ্যই দুর্ঘটনা হ্রাসকরা সম্ভব। তবে পথ চলাচলে পথচারীদেরও যথেষ্ট সাবধানতা অবলম্বন করা উচিত বলে তিনি উল্লেখ করেন। জেলা প্রশাসক মানসম্পন্ন প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার গুরুত্বারোপ করেন এবং গাইবান্ধা জেলায় গাড়ি চালকদের জন্য একটি উন্নতমানের প্রশিক্ষণ কেন্দ্র এবং ট্রাক টার্মিনাল গড়ে তোলার প্রস্তাবনা সরকারের কাছে দাখিল করা হয়েছে বলেও তিনি জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!