1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
খালেদার গাড়িবহরে হামলাকারী কারা তা আমরা দেখতে চাই: হানিফ - খবরবাড়ি24.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

খালেদার গাড়িবহরে হামলাকারী কারা তা আমরা দেখতে চাই: হানিফ

  • আপডেট হয়েছে : সোমবার, ৩০ অক্টোবর, ২০১৭
  • ৬১ বার পড়া হয়েছে

 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা দলটির পূর্বপরিকল্পিত। এই হামলা কারি যারাই হোক তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। খবর বাসসের।

তিনি বলেন, সরকার এসব দুষ্কৃতকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনবে। কারা এর সঙ্গে জড়িত, তা আমরা দেখতে চাই। কারা এ ঘটনা ঘটিয়ে রাজনৈতিক ইস্যু তৈরি করার চেষ্টা করছেন তাও আমরা জানতে চাই।

এমন ঘটনা ঘটিয়ে কারা রাজনৈতিক অঙ্গন ঘোলা করতে চাচ্ছেন তা আমাদের জানা প্রয়োজন। হানিফ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এনাম-আনার জনকল্যাণ ফাউন্ডেশন আয়োজিত, গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠানে এ সব কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, ফেনীতে সাংবাদিকদের গাড়ি বহরে হামলা বিএনপির পূর্ব পরিকল্পিত। এর স্বপক্ষে তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাৎ হোসেনের একটি টেলিফোন রেকর্ডও শোনান। এর মাধ্যমে বিএনপি সরকারের প্রতি দায় চাপিয়ে ঘোলাপানিতে মাছ শিকার করতে চায়। প্রমাণ হয়েছে দলটি সবসময়ই ষড়যন্ত্র করে।

তিনি বলেন, খালেদা জিয়ার এ যাত্রায় যাতে কোনো ধরনের বিঘন সৃষ্টি না হয় এবং তাদের সহায়তার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি পরিষ্কার নির্দেশনা ছিল। এখানে আমাদের নেতাকর্মীদের মাথাব্যথার কিছু নেই। তারা কেন যাবেন? তাদের এখানে যাওয়ার সুযোগ নেই।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আগস্ট মাসে মায়ানমার থেকে রোহিঙ্গারা বাংলাদেশে এসেছে। এ তিন মাস ধরে প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারের পক্ষ থেকে রোহিঙ্গাদের আশ্রয় দেয়া হয়েছে। এখন তাদের নিবন্ধন করা হচ্ছে। সব কিছুর পর যখন স্বাভাবিক পরিস্থিতি এসেছে তখন তিনি (খালেদা জিয়া) রোহিঙ্গাদের প্রতি দরদ দেখাতে কক্সবাজার গেছেন।

রোহিঙ্গাদের প্রতি দরদ ও মানবতার জন্য খালেদা জিয়া কক্সবাজার যাচ্ছেন না মন্তব্য করে তিনি বলেন, তিনি যদি মানবতার জন্য সেখানে যেতেন। তাহলে তিনি বিমানে গিয়ে ত্রাণ দিয়ে আবার চলে আ্সতেন। শোডাউন করে ইস্যু তৈরি করার লক্ষ্য ছিল তার। তাতে তিনি সক্ষম হয়েছেন।

ফাউন্ডেশনের চেয়ারম্যান আকরামুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!