1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে বিবাহবহির্ভূত সম্পর্কের অপবাদে গৃহবধুর নির্যাতন ও আত্মহত্যা,স্থানীয় নেতৃত্বের ভূমিকা প্রশ্নবিদ্ধ গাইবান্ধায় ‘জাসদ নেতাকে’ এনসিপির আহবায়ক করার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ ৬ নেতাকে শোকজ তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা: এলাকায় শোক–আতঙ্ক,  দুস্কৃতকারী‌দের গ্রেপ্তারের দাবি ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ-নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক নারী নির্যাতন প্রতিরোধ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গাইবান্ধায় নারী-পুরুষদের সাথে আলোচনা সভা গাইবান্ধা হানাদার মুক্ত দিবস পালন গোবিন্দগঞ্জে মাদক বিরোধী অভিযানে ৩ মাদক কারবারী গ্রেফতার চেনা ছকেই জাদু : বছরের শেষ ব্লকবাস্টার হতে পারে ‘অ্যাভাটার ৩’ গুচ্ছ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১০ ডিসেম্বর

কোনো চাপে নয়, প্রধান বিচারপতির ছুটির সিদ্ধান্ত ব্যক্তিগত: অ্যাটর্নি জেনারেল

  • আপডেট হয়েছে : সোমবার, ২ অক্টোবর, ২০১৭
  • ৩২ বার পড়া হয়েছে

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে অলোচনা-সমালোচনার মুখে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা এক মাসের ‍ছুটিতে যেতে চান। এক মাসের অবকাশ শেষে সুপ্রিম কোর্ট খুলবে মঙ্গলবার। ওই দিন থেকে ছুটি চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন প্রধান বিচারপতি।

সোমবার প্রধান বিচারপতি এ বিষয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে আবেদন করেছেন বলে নিশ্চিত করেছেন, রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

অ্যাটর্নি জেনারেল গণমাধ্যমকে বলেন, ‘উনি ছুটির আবেদন করেছেন, ফলে সংবিধান অনুযায়ী পরবর্তী জেষ্ঠ্য বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়া প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন।’

তিনি বলেন, অ্যাটর্নি জেনারেল হিসেবে আমি মনে করি, তার ছুটি চাওয়ার বিষয়টি ‘নজিরবিহীন’ কোনো ঘটনা নয়। তার সমস্যা থাকতেই পারে। তবে কোনো চাপে নয়, ছুটির সিদ্ধান্ত তার ব্যক্তিগত।

মাহবুবে আলম বলেন, উনি (প্রধান বিচারপতি) ছুটি নিয়েছেন, এটা তার ব্যক্তিগত বিষয়। একজন মানুষের সুবিধা-অসুবিধা থাকতেই পারে। তিনি বিদেশ থেকে আসার পর আমার সঙ্গে দেখা হয়নি। জানি না ছুটির কী কারণ?

এবিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘প্রধান বিচারপতি শারীরিক অসুস্থতার কারণে ছুটি চেয়েছেন বলে আমি জানতে পেরেছি।’

দীর্ঘ অবকাশকালীন ছুটি শেষে মঙ্গলবার থেকে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট খুলছে। আদালত খোলার দিনই প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের বিচারপতি, আইনজীবী সমিতির সভাপতি, অ্যাটর্নি জেনারেলসহ সিনিয়র আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে সুপ্রিম কোর্ট প্রশাসন প্রজ্ঞাপন জারি করেছে।

গত ২৩ সেপ্টেম্বর কানাডা ও জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। অসুস্থ মেয়েকে দেখতে গত ৮ সেপ্টেম্বর কানাডার উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধান বিচারপতি। সেখানে ১০ দিন অবস্থানের পর ১৮ সেপ্টেম্বর এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় এলাকার রাষ্ট্রগুলোর প্রধান বিচারপতিদের সম্মেলনে যোগ দিতে জাপান যান তিনি। প্রধান বিচারপতির অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft