1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
কুয়েত সিটিতে এসি বিস্ফোরণে একই পরিবারের ৫ বাংলাদেশি নিহত - খবরবাড়ি24.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

কুয়েত সিটিতে এসি বিস্ফোরণে একই পরিবারের ৫ বাংলাদেশি নিহত

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭
  • ৯০ বার পড়া হয়েছে

কুয়েতের রাজধানী কুয়েত সিটির সালমিয়াত এলাকার একটি ভবনে এয়ারকন্ডিশনার (এসি) বিস্ফোরণে বাংলাদেশি একটি পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। প্রথমে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেলেও পরে জানা যায় এয়ারকন্ডিশনার (এসি) বিস্ফোরণে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

সোমবার বাংলাদেশ সময় বিকেলে দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পাঁচজনের বাড়ি সিলেটের মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কান্দিগাঁও গ্রামে। তারা হলেন ওই এলাকার জুনেদ মিয়ার স্ত্রী রোকেয়া বেগম, ছেলে ফাহাদ ও ইমাদ এবং মেয়ে জামিলা ও নামিলা। তাদের লাশ কুয়েতের মোবারক আল কবির হাসপাতালে রাখা হয়েছে।

বিস্ফোরণের সময় জুনেদ মিয়া ওই ভবনের বাইরে ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে পরিচিতরা হাসপাতালে নিয়ে ভর্তি করেন তাকে। বর্তমানে তিনি কিছুটা সুস্থ হয়েছেন।

সকালে মৌলভীবাজারে জুনেদ মিয়ার প্রতিবেশি মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন জানান, এসির কম্প্রেসার বিস্ফোরণের পর ধোঁয়ায় দম বন্ধ হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। তিনি জানান, জুনেদ মিয়া স্ত্রী ও চার সন্তানকে নিয়ে ১৫ বছর ধরে কুয়েতে বসবাস করে আসছিলেন। কমলগঞ্জের বাড়িতে বৃদ্ধ মা ছাড়া তার আর কেউ ছিল না। জুনেদের অপর দুই ভাইয়ের মধ্যে এক ভাই জুবের সপরিবারে যুক্তরাষ্ট্র ও অপর ভাই শোয়েব সপরিবারে যুক্তরাজ্যে বসবাস করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!