1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন
২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আব্দুর রহিম সরকার আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত গাইবান্ধায় ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু এবং সুস্থতা কামনায় পলাশবাড়ীতে শিক্ষক সমাবেশ ও দোয়া মহাফিল তারাগঞ্জে মোটরসাইকেল ও অটোরিকশা সংঘর্ষে নিহত-১ কৃত্রিম সংকট তৈরির দায়ে তারাগঞ্জে সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা গাইবান্ধায় ধর্ম অবমাননার প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ ও মানববন্ধন সাদুল্লাপুরের ইদিলপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল মুমূর্ষু ধতরা বিল; পীরগঞ্জের কৃষি, পরিবেশ ও মৎস্যসম্পদের মৃতপ্রায় উৎস ! গাইবান্ধায় রংপুর বিভাগীয় লেখক পরিষদের সাহিত্য পাঠের আসর তারুণ্যের উৎসব উপলক্ষে গাইবান্ধায় প্রীতি নারী ফুটবল ম্যাচ

এবার এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটিতে স্থান পেলেন সাকিব

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০১৭
  • ৩৭ বার পড়া হয়েছে

আবারো দেশের জন্য বড় সম্মান বয়ে আনলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। জায়গা পেয়েছেন এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটিতে। ক্রিকেটের প্রাসঙ্গিক অনেক কিছু নিয়ে আলোচনা করে এই কমিটি।

এমসিসি ক্রিকেট কমিটি প্রতিষ্ঠিত হয়েছে ২০০৬ সালে। কমিটিতে থাকেন বর্তমান ও সাবেক ক্রিকেটার ও আম্পায়াররা। প্রতিবছর দুইবার করে সভা হয় এই কমিটির।

সমসাময়িক ক্রিকেটের আইন-কানুনসহ নানা পরিবর্তন ও ক্রিকেটের ভালো-মন্দ নিয়ে সুপারিশ করে আইসিসিকে। আইসিসি সভায় অনুমোদনসাপেক্ষে বাস্তবায়ন হয় সেসবের। সম্প্রতি ব্যাটের সাইজ থেকে শুরু করে বদলে যাওয়া বেশ কিছু আইনের সুপারিশ যেমন এসেছিল এই কমিটি থেকেই।কিন্তু সাকিবকে নিয়ে খবরে এমসিসি আসল কোথা থেকে? কারণ বিশ্বসেরা অল-রাউন্ডার এবার জায়গা করে নিয়েছেন এই প্রভাবশালী এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটিতে! গত ১৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে এই সুখবরটি সাকিবকে জানিয়েছে আইসিসি। নতুন কমিটির দায়িত্ব শুরু হয়েছে গত ১ অক্টোবর থেকে।

এবারের কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইক গ্যাটিং। সাকিবদের কমিটির প্রথম বৈঠক হবে আগামী ৯ ও ১০ জানুয়ারি, সিডনিতে। পরের সভা হবে আগামী ৬ ও ৭ আগস্ট, লর্ডসে।

এত বড় একটি সম্মান পেয়ে উচ্ছ্বসিত সাকিব সোশাল সাইটে লিখেছেন, ‘এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির পর একটি সম্মানজনক কিছুর সদস্য হতে পেরে আমি সত্যিই নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আমাকে এমন একটি সম্মান দেওয়ায় আমি কৃতজ্ঞ। ‘

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft