1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গণভোট ২০২৬: সংস্কারের পথে জনমতের সন্ধান—বৈরচুনা থেকে যে বার্তা উঠে এল গোবিন্দগঞ্জে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ কল্পে মাঠ দিবস পলাশবাড়ী পৌরশহরের উদয়সাগর গ্রামের পরিচিত মুখ মিন্টু মিয়ার ইন্তেকাল আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ফুলছড়ির থানা পরিদর্শন করলেন এডিশনাল ডিআইজি আমীরে জামায়াতের জনসভা সফল করতে গাইবান্ধা জেলা জামায়াতের সমন্বয় সভা ও মাঠ পরিদর্শন উর্বর কৃষি জমির মাটি উত্তোলনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা আমলাতান্ত্রিক জটিলতায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,জনস্বার্থের মুখোমুখি অদৃশ্য শক্তি! বাংলাদেশি ফলের চাহিদা বাড়ছে বিদেশে ইভ্যালির রাসেল-নাসরিন কারাগারে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনে ৭১ কোটি ৯৮ লাখ টাকা বরাদ্দ

উত্তর কোরিয়ার সাথে ‘শুধু একটি জিনিসেই কাজ হবে’: ট্রাম্প

  • আপডেট হয়েছে : রবিবার, ৮ অক্টোবর, ২০১৭
  • ৪২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

বছরের পর বছর পিয়ংইয়ংয়ের সাথে কথা বলে কোন ফল আসেনি ‘শুধু একটি জিনিসেই কাজ হবে’, বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

‘২৫ বছর ধরে প্রেসিডেন্ট এবং তাদের প্রশাসন উত্তর কোরিয়ার সাথে কথা বলে যাচ্ছে’ কিন্তু এতে ‘কাজ হয়নি’ এক টুইটবার্তায় বলেন  ট্রাম্প। খবর বিবিসির।

কিন্তু তিনি ‘একটি জিনিস’ বলতে ঠিক কী বোঝাতে চাইছেন তার কোন ব্যাখ্যা দেননি। উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মকাণ্ড ঘিরে দুটি দেশের মধ্যে বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত বাক্যবিনিময় চলছে।

পিয়ংইয়ং বলেছে, তারা সম্প্রতি একটি ছোট আকারের হাইড্রোজেন বোমা সফলভাবে পরীক্ষা করেছে এবং সেটি দুরপাল্লার ক্ষেপনাস্ত্রে যুক্ত করা সম্ভব।

প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে বলেছিলেন যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ এবং ঐ অঞ্চলে তাদের মিত্রদের রক্ষা করতে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে ধ্বংস করে দিতে পারে।

গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন উত্তর কোরিয়ার সাথে সরাসরি যোগাযোগ স্থাপন হয়েছে বলে জানানোর পর ট্রাম্প টুইট করেছিলেন- ‘তোমার শক্তি সঞ্চয় করে রাখো রেক্স, যা করা প্রয়োজন আমরা সেটাই করবো’।

শনিবার মার্কিন প্রেসিডেন্ট বলেন, তার সাথে পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের ভালো সম্পর্ক আছে, তবে তিনি এটাও বলেন যে টিলারসন আরো কঠোর হতে পারতেন।

গত সপ্তাহেই বিভিন্ন সংবাদমাধ্যমে খবর আসে যে এই দুজনের মধ্যে দ্বন্দ্ব ঘিরে টিলারসন প্রেসিডেন্টকে ‘নির্বোধ’ বলেছেন। যদিও এটিকে গুজব বলে উড়িয়ে দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

বিবিসি সংবাদদাতা বলছেন, ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য শুধুমাত্র বাগাড়ম্বরও হতে পারে, কিন্তু আশঙ্কা হচ্ছে উত্তর কোরিয়া এই মন্তব্যকে একটি হুমকি হিসেবে নিতে পারে।

গত মাসেই জাতিসংঘে দেয়া বক্তব্যে  ট্রাম্প উত্তর কোরিয়াকে নিশ্চিহ্ন করে দেয়ার হুমকি দিয়ে দেশটির নেতা কিম জং উন ‘একটি আত্মঘাতী অভিযানে আছে’ বলে মন্তব্য করেন।

জবাবে কিম জং প্রতিশ্রুতি দেন যে ‘তিনি আগুনের মাধ্যমে এই মানসিক বিকারগ্রস্ত এবং ভীমরতিগ্রস্ত মার্কিন বৃদ্ধকে বশে আনবেন’।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft