1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ কল্পে মাঠ দিবস পলাশবাড়ী পৌরশহরের উদয়সাগর গ্রামের পরিচিত মুখ মিন্টু মিয়ার ইন্তেকাল আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ফুলছড়ির থানা পরিদর্শন করলেন এডিশনাল ডিআইজি আমীরে জামায়াতের জনসভা সফল করতে গাইবান্ধা জেলা জামায়াতের সমন্বয় সভা ও মাঠ পরিদর্শন উর্বর কৃষি জমির মাটি উত্তোলনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা আমলাতান্ত্রিক জটিলতায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,জনস্বার্থের মুখোমুখি অদৃশ্য শক্তি! বাংলাদেশি ফলের চাহিদা বাড়ছে বিদেশে ইভ্যালির রাসেল-নাসরিন কারাগারে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনে ৭১ কোটি ৯৮ লাখ টাকা বরাদ্দ উপজেলা কৃষি অফিসের অনিয়ম: কৃষকের স্বপ্ন ও প্রকল্পের আস্থা ঝুঁকির মুখে

ইমরানের বিরুদ্ধে আবারো গ্রেপ্তারি পরোয়ানা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০১৭
  • ৪১ বার পড়া হয়েছে

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে স্লোগান দেয়ার অভিযোগে করা মামলায় গণজাগরণ মঞ্চের (একাংশ) মুখপাত্র ইমরান এইচ সরকারের বিরুদ্ধে আবারো গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম-২ এর বিচারক শেখ ছামিদুল ইসলাম এই আদেশ দেন।

এ দিন মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। ইমরান এইচ সরকার আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন মামলায় বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নোমান হোসাইন তালুকদার।

অ্যাডভোকেট নোমান হোসাইন বলেন, প্রধানমন্ত্রীকে কটূক্তি করে শ্লোগান দেয়ার মামলায় জামিনের শর্ত ভঙ্গ করে আদালতে উপস্থিত না হওয়ায় আসামি ইমরান এইচ সরকারের বিরুদ্ধে আবারো গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। তবে এদিন মামলায় আরেক আসামি সনাতন উল্লাহ আদালতে উপস্থিত ছিলেন।

এর আগে গত ২০ সেপ্টেম্বর ইমরান ও তার তার সহযোগী সনাতন উল্লাহর বিরুদ্ধে একই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। পরদিন ২১ সেপ্টেম্বর আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে ২৬ অক্টোবর মামলার অভিযোগ গঠনের দিন ধার্য করে এ তারিখ পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করা হয়।

আত্মসমর্পণের পর ১০ হাজার টাকা মুচলেকায় ইমরানের জামিন

২১ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণের পর ১০ হাজার টাকা মুচলেকা দিয়ে জামিন পান গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার ও তার সহযোগী সনাতন উল্লাহ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft