1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
ইন্দোনেশিয়ায় আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২৭ - খবরবাড়ি24.com
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা হাতীবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর আত্মগোপন, র‍্যাবের জালে ধরা পড়লো প্রধান আসামি মামুন গোবিন্দগঞ্জে ৪ মাদক সেবনকারী গ্রেফতার : ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড পলাশবাড়ীতে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল লালমনিরহাটে সিলিন্ডারবাহী ট্রাকে পুলিশের হানা, বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ২ দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী সংকোচ নয়, দায়িত্ববোধ গড়ে তুলতে যৌন সচেতনতা প্রয়োজন : ডা. নুসরাত জাহান দৃষ্টি

ইন্দোনেশিয়ায় আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২৭

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০১৭
  • ৫৭ বার পড়া হয়েছে

ইন্দোনেশিয়ায় একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ২৭ জন নিহত ও বহু লোক আহত হয়েছেন।

রাজধানী জাকার্তার পশ্চিমে টাঙ্গেরাং এলাকায় একটি শিল্প ভবনের মধ্যের আতশবাজি কারখানায় বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ বিস্ফোরণ হয়।

বিবিসি অনলাইন নিউজে এ তথ্য জানানো হয়ছে।

টাঙ্গেরাং কোটা পুলিশের প্রধান হ্যারি কুরনিয়াওয়ান বলেছেন, আমরা এখনো আহত-নিহতদের উদ্ধার করছি। টেলিভিশন ফুটেজে দেখা গেছে, কারখানার ওপর দিকে সরু ধোঁয়ার কুণ্ডলী উড়ছে।

২৭ জন নিহতের খবর পাওয়া গেলেও হতা-হতের সঠিক তথ্য এখনো নিশ্চিত করতে পারেনি কোনো পক্ষ। তবে আশঙ্কা করা হচ্ছে, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

জাকার্তা পুলিশের জেনারেল ক্রাইম বিভাগের প্রধান নিকো আফিন্তা ইন্দোনেশিয়ার কম্পাস টিভিকে বলেছেন, এ কারখানায় মোট ১০৩ জন কর্মী কাজ করেন। তিনি আরো বলেন, আহত ৪৩ কর্মীকে তিনটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!