1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাঘাটায় গোয়ালঘরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু গাইবান্ধায় জাল টাকাসহ সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার : ভিকটিম উদ্ধার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আরো ১২ হাজার ইহুদি বসতি নির্মাণের পরিকল্পনা ইসরাইলের

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০১৭
  • ৬৪ বার পড়া হয়েছে

চলতি বছরের মধ্যই পশ্চিম তীরে আরো ১২ হাজার ইহুদি বসতি নির্মাণের পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে ইসরাইল।

মঙ্গলবার ইসরাইলি কর্মকর্তারা জানান, এখনো পর্যন্ত ৫০০০ বাসিন্দার জন্য বসতি নির্মাণ কাজ এগিয়ে চলছে এবং আরো ৩ হাজার বসতি নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে।

আগামী সপ্তাহে পশ্চিম তীরের ‘জুদেয়া ও সামারিয়া’ এলাকার জন্য দেশটির উচ্চ পরিকল্পনা পরিষদ চলতি বছরে তৃতীয় বারের মতো বৈঠকে বসতে যাচ্ছে।

দেশটির কর্মকর্তাদের মতে, পরিষদ ৩,৭৬৩ টি বসতি নির্মাণের পরিকল্পনা নিয়ে অগ্রসর হবে এবং চলতি বছরের মধ্যই সব মিলিয়ে সংখ্যাটি প্রায় ১২ হাজারের কাছাকাছি নিয়ে আসা হবে।

পশ্চিম তীরে বসতি স্থাপনের জন্য আরো অধিক বিল্ডিং প্রকল্প অনুমোদনের জন্য নেতানিয়াহু বসতির নেতাদের চাপে রয়েছেন বলে কর্মকর্তারা জানান।

নেতানিয়াহু’র সেটেলমেন্ট নীতি সম্পর্কে কঠোর সমালোচনা করেন সামারিয়া আঞ্চলিক পরিষদ প্রধান ইয়োস্সি ডিগান।

তিনি দাবি করেন, বাস্তবে ৭০০টি বসতি নতুন ইউনিটের অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি লিকুদ কেন্দ্রীয় কমিটির একজন সদস্য এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন অন্ধ সমর্থক।

তিনি নেতানিয়াহু’র প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, নেতানিয়াহু অব্যাহতভাবে বসতি স্থাপনের কাজ থেকে বিরত রয়েছেন। ঠিক যেমনটি তিনি ওবামা প্রশাসনের সময় করেছিলেন।

ডিগান বলেন, ‘দুর্ভাগ্যবশত, নেতানিয়াহু এখানে একটি ঐতিহাসিক সুযোগকে মিস করছেন।’

তিনি বলেন, ‘তালিকায় শিল্পাঞ্চল ও রাস্তার বিষয়টি অনুপস্থিত রয়েছে। বসতি নির্মাণ প্রকল্পকে ট্রাম্প হয়তো পছন্দ নাও করতে পারেন, তবে তিনি ওবামার মতো এর নিন্দা করবে না।’

এই বক্তব্যের প্রতিক্রিয়ায় ইসরাইলি কর্মকর্তারা বলেন, ‘নেতানিয়াহুই হচ্ছেন একমাত্র নেতা যিনি অত্যন্ত সুপরিকল্পিত উপায়ে সেখানে বসতি নির্মাণ করে চলেছেন।’

যেই মুহূর্তে ইসরাইল ও ফিলিস্তিনির মধ্যকার একটি নতুন শান্তি প্রক্রিয়া এগিয়ে নেয়ার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প কাজ করছেন ঠিক তখন ইসরাইল তার উচ্চ পরিকল্পনা পরিষদের বৈঠক আহ্বান করেছেন।

ইসরাইলি কর্মকর্তারা জানান, নেতানিয়াহু অবশ্যই কূটনৈতিক পরিস্থিতির দিকে মনোযোগ দিবেন।

আরো বসতি স্থাপনের জন্য ইসরাইলি পরিকল্পনার নিন্দা করে ফিলিস্তিনিরা।

ফিলিস্তিনি লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) নির্বাহী কমিটির সদস্য হানান আশরাম বলেন, ‘স্পষ্টত, ইসরাইল সামরিক দখলদারিত্বের দিকে ঝুঁকছে এবং ‘গ্রেটার ইসরাইল’ বানানোর অংশ হিসেবে তার অবৈধ বসতি নির্মাণ প্রকল্প আরো অধিক প্যালেস্টাইনিকে স্থানচ্যুত করার ইঙ্গিত দিচ্ছে।’

সূত্র: জেরুজালেম পোস্ট

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!