মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

‘আমি স্বপ্নেও আইটেম গান করব না’

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭
  • ৫৫ বার পড়া হয়েছে

ডেইজি শাহ। জয় হো, হেট স্টোরি-থ্রি সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বলিউডের ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিয়েছেন এ অভিনেত্রী তবে ক্যারিয়ার শুরু করেছিলেন ড্যান্সার হিসেবে। কিন্তু আইটেম গানে কোমর দোলাতে চান না তিনি। এমনকি বড় কোনো প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমাতেও নয়।

কিন্তু এমন সিদ্ধান্ত  কেন নিলেন এ অভিনেত্রী? ডেইজি শাহ বলেন, ‘আমাকে প্রথমে অভিনয়শিল্পী হতে দিন এবং এরপর দ্বিতীয় ধাপে আইটেম গান থাকতে পারে। আমি এখনো ক্যারিয়ার নিয়ে সংগ্রাম করছি। নিজের অবস্থান তৈরি করতে চাই। এটাই আমার প্রথম লক্ষ্য। ’

তিনি আরো বলেন, ‘সমস্যাটা বলিউডের মানুষের মানসিকতার। তারা নিজেরা কিছু নিয়ম তৈরি করে রেখেছে
আপনি যদি আইটেম গান করেন তাহলে আপনাকে আইটেম গার্ল ক্যাটাগরিতে ফেলা হবে। আর যদি অভিনয়ের ওপর নজর দেন তাহলে অভিনয়শিল্পী হিসেবে। ’

তবে এ অভিনেত্রী মনে করেন প্রথম সারির অভিনয়শিল্পীদের ক্ষেত্রে বিষয়টি একটু ভিন্ন। ডেইজি বলেন, ‘আপনি যদি বলিউডে কারিনা কাপুর অথবা ক্যাটরিনার মতো ভালো জনপ্রিয়তা পান, তাহলে আইটেম গান করতে পারেন, এটা অতিথি চরিত্র হিসেবে গণ্য হবে। এমনটাই হয়ে থাকে। দুঃখের বিষয় এটিই আমাদের হিন্দি ইন্ডাস্ট্রির মনোভাব। ’

এ অভিনেত্রী বলেন, ‘আমি কোনো আইটেম গান করব না। সব ফিরিয়ে দিব। যেদিন তারা আমাকে অতিথি চরিত্রের জন্য ডাকবে, সেই দিন এটি করব। ’

গুঞ্জন শোনা যাচ্ছে সালমান খানের রেস-থ্রি সিনেমার আইটেম গানে দেখা যাবে ডেইজিকে। কিন্তু বিষয়টি উড়িয়ে দিয়ে এ অভিনেত্রী বলেন, ‘আমি যদি আইটেম গান করতেই চাইতাম তাহলে যখন ভূমি সিনেমার জন্য বলা হয়েছিল তখনই করতে পারতাম। কোনো আইটেম গানে আমার ইচ্ছে নেই, সুতরাই এ ধরনের গল্প তৈরি করবেন না। আমি সোজাসাপ্টা কথা বলি এবং কোনো কথা প্যাঁচায় না। আমি স্বপ্নেও আইটেম গান করব না।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft