1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতবস্ত্র নিয়ে রোগীদের পাশে দাঁড়ালেন ইউএনও বাংলাদেশের সঙ্গে সামরিক চিকিৎসা সহযোগিতা সম্প্রসারণ করল যুক্তরাষ্ট্র সুন্দরগঞ্জে ব্যবসায়ীর টাকা হত্যা চেষ্টা ও ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন গাইবান্ধায় ইকোসাইকেল প্রকল্প পরিচিতি ও সচেতনতা সভা ভোটারদের যাতায়াত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন গাইবান্ধা-৫ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী গণসংযোগ পলাশবাড়ীতে জমির ৯ লাখ টাকা ফেরত পেতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন তারাগঞ্জে রংপুর-২ আসনের জামায়াতের উদ্যোগে বিশাল নির্বাচনী মিছিল সাদুল্লাপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রচারণামূলক পথনাটক নিয়ে গাইবান্ধায় ভোটের মাঠে সুজন

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে প্রবাসীদের উদ্যোগে সুন্দরগঞ্জে বন্যার্তদের মাঝে অর্থ বিতরণ

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০১৭
  • ৯৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র দুই শতাধিক পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার দুপুরে নিউইয়র্কে বসবাসরত রংপুর জেলার কর্মজীবিদের সংগঠন রংপুর জেলা এসোসিয়েশন, ইনক, নিউইয়ার্কের (ইউএসএ) উদ্যোগে সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের উত্তর বামনজল গ্রামের দুই শতাধিক পরিবারের প্রত্যেককে ৫শ’ টাকা করে বিতরণ করা হয়।

এ সময় (ইউএসএ) রংপুর জেলা এসোসিয়েশনের পক্ষে উপস্থিত ছিলেন সালেকুর রহমান শামীম, কে,এম, জাহিদ সালাউদ্দিন কল্লোল, দহবন্দ ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য এরশাদ আলী, সাংবাদিক জিল্লুর রহমান পলাশ ও নুর আলম আকন্দ রিপন।

উল্লেখ্য, এবারের ভয়াবহ বন্যায় রংপুর বিভাগের আট জেলার বিস্তীর্ণ ফসলি জমি, বাড়িঘর ও রাস্তাঘাটসহ প্রাণিকূলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে বিপর্যস্ত হয়ে পড়েন লাখ লাখ মানুষ। এসব অসহায় মানুষের কল্যাণে তাদের হাতে ত্রাণসহ নগদ অর্থ বিতরণের উদ্যোগ নেয় রংপুর জেলা এসোসিয়েশন, ইনক, নিউইয়ার্ক (ইউএসএ)।

ইতিমধ্যে রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া ও কুড়িগ্রামের বজরা উলিপুরসহ বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রীসহ নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft