1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সাঘাটায় রেলসড়ক সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন - খবরবাড়ি24.com
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রাজধানীতে বিড়াল হত্যার দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড লালমনিরহাটে সরকারি বিধি তুড়ি মেরে ব্যবসা ও গুণ্ডামি, পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে থানায় অভিযোগ পলাশবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোবিন্দগঞ্জে বিএনপি কর্তৃক জামায়াত নেতা-কর্মিদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সাংবাদ সম্মেলন পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন পলাশবাড়ীতে পুলিশি টহল কমায় পরিস্থিতির অবনতি, দ্রুত ব্যবস্থা চায় সচেতন মহল রংপুরে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের প্রতিনিধিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু তারুণ্যের দীপ্তিতে বদলে যাচ্ছে তারাগঞ্জ: ইউএনও মনাব্বর হোসেনের কর্মতৎপরতায় জনসেবায় নতুন দিগন্ত।

সাঘাটায় রেলসড়ক সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬৮ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় রেলওয়ে জংশন রক্ষা কমিটির উদ্যোগে তিস্তামুখ ঘাট-বাহাদুরাবাদ ঘাট রেল সড়ক সেতু নির্মাণ, বোনারপাড়া-দিনাজপুর রামসাগর এক্সপ্রেস ট্রেন পূণ: চালুর দাবিতে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় ঘন্টাব্যাপী এক বিশাল মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। উক্ত মানব বন্ধন চলাকালে বক্তব্য রাখেন, রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হায়দার আলী, সাঘাটা উপজেলা আ’লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়ারেছ আলী, প্রচার সম্পাদক শাহ মোখলেছুর রহমান, মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, উপজেলা ভাইস চেয়ারম্যান মমিতুল হক নয়ন, উপজেলা জাতীয় শ্রমিক লীগ সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম বকুল, বোনারপাড়া রেলওয়ে জংশন রক্ষা কমিটির সমন্বয়ক জাহিদুল ইসলাম, মাওলানা আইনুল হক ও বোনারপাড়া ইউপি সদস্য আব্দুল হামিদ আলী সরকার প্রমুখ।

উক্ত মানব বন্ধন কর্মসূচীতে বক্তরা বলেন, সাঘাটা-ফুলছড়ি উপজেলাসহ পার্শ্ববর্তী এলাকার মানুষ রংপুর বিভাগের বিভিন্ন কাজে এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মুমুর্ষ রোগী আনা নেওয়া সহ দিনাজপুর শিক্ষা বোর্ডে বিভিন্ন কাজে যাতায়াত করে থাকে। রামসাগর ট্রেনটি পূণ: চালু করা হলে এসব এলাকার লোকজন স্বল্প সময়ে, স্বল্প খরচে দিনাজপুর এবং রংপুর বিভাগ সহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মুমুর্ষ রোগী নিয়ে নিরাপদে যাতায়াত সহজতর হবে। তাছাড়া তিস্তামুখ ঘাট-বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত রেল সড়ক সেতু নির্মাণ করা হলে উত্তরাঞ্চলের মানুষ মাত ৪ঘন্টায় ঢাকা যাতায়াত করতে পারবে। এমনকি রেল ওয়াগন যোগে মালামাল পরিবহন করে আর্থিক সাশ্রয় হবে। ফলে উত্তরাঞ্চলে গড়ে উঠবে বিভিন্ন শিল্প কারখানা। বক্তারা আরও বলেন, এসব দাবি অবিলম্বে বাস্তবায়ন করা না হলে আগামিতে বৃহত্তম কর্মসূচী ঘোষণা করা হবে বলে বক্তারা উল্লেখ করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!