1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
লাশের ওপর দিয়ে সস্ত্রীক মন্ত্রীর মায়ানমার সফর গোটা জাতির জন্য লজ্জাজনক: রিজভী - খবরবাড়ি24.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে ড্রেনের কাদা একাকার রাস্তা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা

লাশের ওপর দিয়ে সস্ত্রীক মন্ত্রীর মায়ানমার সফর গোটা জাতির জন্য লজ্জাজনক: রিজভী

  • আপডেট হয়েছে : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৭
  • ৭১ বার পড়া হয়েছে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গোটা বিশ্ব যখন মায়ানমারের অমানবিক আচরণের বিরুদ্ধে সোচ্চার হয়েছে তখন তাদের কাছে খাদ্য আনতে গেছেন আমাদের খাদ্যমন্ত্রী, সঙ্গে নিয়েছেন স্ত্রীকে। কত বড় নতজানু এই সরকার, প্রতিবাদ করতে পারে না, তাদের কাছে অনুনয়-বিনয় করছেন। এটা গোটা জাতির জন্য লজ্জাজনক।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ‘মিয়ানমার সরকার কর্তৃক রোহিঙ্গাদের হত্যা, বর্বর নির্যাতন বন্ধ এবং বাংলাদেশের তাদের খাদ্য, চিকিৎসা ও আশ্রয়ের দাবিতে’ আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, নাফ নদীর রক্তাক্ত লাশের ওপর দিয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম মায়ানমারে খাদ্য আনতে গিয়ে মানবতা খাটো করেছেন, নির্যাতনকারীদের সমর্থন জুগিয়েছেন।

সরকারকে উদ্দেশ্য করে রিজভী বলেন, রোহিঙ্গা সঙ্কটের মধ্যে কেন মিয়ানমারে যাচ্ছেন? কম্বোডিয়া, ভিয়েতনাম ও থাইল্যান্ডে চাল আছে। সেখানে না গিয়ে কেন মায়ানমার যাচ্ছেন।

স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, মায়ানমারের এই ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে বাংলাদেশ। নিরাপত্তার দিক থেকে এবং মানবেতর যে অবস্থা তার শিকার হয়েছে বাংলাদেশ। অথচ আমরা নিরাপত্তা পরিষদে এই বিষয়টি তুলতে পারি নাই। এই ব্যাপারটিকে সেখানে জাতিসংঘের মহাসচিবকে নিয়ে যেতে হয়েছে। এর চেয়ে লজ্জার বিষয় আর কিছু হতে পারে না।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেন, আমরা মানবতার হাত রোহিঙ্গাদের প্রতি বাড়িয়ে দেব। বাংলাদেশের মানুষ এজন্য প্রস্তুত আছে। সরকার যদি এই কঠিন সত্যকে স্বীকার না করে তাহলে তারা দায়িত্ব ছেড়ে পদত্যাগ করে এই দেশ থেকে চলে যাক।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!