1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রোহিঙ্গাদের বাঁচাতে চারদেশের মুসলানদের প্রতি আল কায়েদার আহ্বান - খবরবাড়ি24.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদে নির্বাচন করবে গাইবান্ধার দুই আলোচিত কনটেন্ট ক্রিয়েটর পলাশবাড়ীতে অসুস্থ হয়ে হাসপাতালে মৃত অজ্ঞাত ব্যক্তির পরিচয় মিলেছে গোবিন্দগঞ্জে আকস্মিক ভারি বর্ষণে পানির নিচে কৃষকের স্বপ্নের আলুক্ষেত তারাগঞ্জে ড্রেনের কাদা একাকার রাস্তা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

রোহিঙ্গাদের বাঁচাতে চারদেশের মুসলানদের প্রতি আল কায়েদার আহ্বান

  • আপডেট হয়েছে : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬৪ বার পড়া হয়েছে

মায়ানমারের রাখাইন রাজ্যে নির্যাতিত রোহিঙ্গাদের সমর্থনে মায়ানমার কর্তৃপক্ষের উপর হামলা চালানোর আহ্বান জানিয়েছেন আল কায়েদার ইয়েমেন শাখার এক সিনিয়র নেতা। যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট মনিটরিং সেন্টার শনিবার এখবর জানিয়েছে।

এক ভিডিও বার্তায় আল কায়েদার আল-মালাহেম মিডিয়া ফাউন্ডেশনের খালেদ বাটারফি বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মুসলমানদের রোহিঙ্গা মুসলিম ভাইদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন। খবর মিডল ইস্ট মনিটরের।

একই ভিডিও বার্তায় বাটারফি আল কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখাকে মায়ানমার কর্তৃপক্ষের বিরুদ্ধে হামলা চালানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, বার্মায় (মায়ানমারে) আমাদের ভাইদের নিপীড়নকারীদের বিরুদ্ধে জিহাদ পরিচালনায় কোনও ঘাটতি রাখবেন না।

২০১৫ সালে ইয়েমেনের কারাগারে বন্দি থাকা বাটারফি মুক্তি পান। ওই সময় আল কায়েদা আরব পেনিনসুলা শাখা মুকাল্লা শহর দখল করলে তিনি কারামুক্ত হন।

উল্লেখ্য, মায়ানমারের সেনাবাহিনী কর্তৃক রাথেংডাংয়ে একদিনেই শতাধিক বেসামরিক হত্যার অভিযোগ উঠেছে। এরআগে গত বছরের অক্টোবরে সংঘটিত সামরিক অভিযানের সময়ে জাতিসংঘের তরফ থেকে মায়ানমারের তীব্র নিন্দা জানানো হয়। সেখানকার পরিস্থিতিকে তারা আখ্যা দেয় ‘জাতিগত নিধনযজ্ঞ’ হিসেবে। জাতিসংঘ মায়ানমারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগও তুলেছিল।

রাখাইনে রোহিঙ্গাদের সংখ্যা প্রায় ১১ লাখ। এসব রোহিঙ্গাদের নাগরিকত্ব দিতে অস্বীকৃতি জানিয়ে আসছে মায়ানমার। দেশটি তাদের অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত করে আসছে। বাংলাদেশও রোহিঙ্গাদের প্রবেশে কঠোর অবস্থান নিচ্ছে। এরই মধ্যে বাংলাদেশে ৪ লক্ষাধিক রোহিঙ্গা বাস করছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!