1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
তারা গলাবাজিই করছেন ত্রাণ দিচ্ছেন না: নজরুল ইসলাম খান - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে

তারা গলাবাজিই করছেন ত্রাণ দিচ্ছেন না: নজরুল ইসলাম খান

  • আপডেট হয়েছে : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৭
  • ৭৩ বার পড়া হয়েছে

বিভিন্ন সামাজিক সংগঠনই রোহিঙ্গাদের  সাহায্য দিচ্ছে কিন্তু সরকারসহ ১৪ দলের কাউকে  সেখানে ত্রাণ দিতে দেখা যায় নাই। তাদের মুখে শুধু বড় বড় কথা। ওবায়দুল কাদের প্রতিদিনই গলাবাজি করছেন। চিবিয়ে চিবিয়ে মিথ্যা কথা বলেন বলে অভিযোগ করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি বলেন, ‘কয়েক দিন আগে আমরা ২২ ট্রাক এাণ নিয়ে রোহিঙ্গাদের দিতে গিয়েছিলাম, আমাদেরকে সেই ত্রাণ দিতে দেয়া হয় নাই। আপনারা বিভিন্ন পত্রপত্রিকায় দেখছেন কী কষ্টে রোহিঙ্গারা দিন পার করছে।

সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি আয়োজিত দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বাসায় দূর্গাপূজার প্রস্তুতি সভায় হামলার প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যেখানে সারা দেশের মানুষকে যখন পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানানোর দরকার কিন্তু তা না করে বিএনপিকে ২২ ট্রাক ত্রাণ দিতে বাধা দেয়া হয়েছে। শুধু বিএনপিকে বাধা দেয়া হয় নাই, প্রাপ্ত থেকে রোহিঙ্গাদের বঞ্চিত করা হয়েছে। এর জবাব কে দিবে? এর জবাব বাংলাদেশের জনগণই দিবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনি যখন রিলিপ দেন। সরকারি ভাণ্ডারের চাবি আপনাদের হাতে। আপনারা সেখানে পুলিশ পাহারায় রিলিপ দেন কিন্তু আমরা কোনো সহযোগিতা চাই নাই, তারপরেও আপনারা আমাদেরকে রিলিপ দিতে দেন নাই।

তিনি বলেন, আমরা প্রশাসনকে বলেছিলাম আপনারা আমাদের সাথেই এই ত্রাণ বিতরণ করেন কিন্তু তারা রাজি না হয়ে আমাদেরকে বলে আপনারা ২-৩ বস্তা বিতরণ করে ছবি তুলে চলে যান আর বাদ বাকি আমাদের গুদামে জমা দেন। তাহলে ভাবেন একবার দেশের কি অবস্থা?

বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে ও সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদের সঞ্চালনায় মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, চেয়াপারসনের উপদেষ্টা সুকোমল বড়ুয়া প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft