1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
জনগণের শক্তি নয়, পরের শক্তি নিয়ে সরকার ক্ষমতায় আছে: রিজভী - খবরবাড়ি24.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় তরুণদের উদ্যোগে সবুজ পণ্যের বাজার নারীর ক্ষমতায়নের লক্ষ্যে গাইবান্ধা মহিলা পরিষদের জেলা সংগঠকদের প্রশিক্ষণ সুন্দররগঞ্জে র‌্যাবের অভিযানে ১১৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২ গোবিন্দগঞ্জে কাটাখালী পত্রিকার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দো’আ মাহফিল শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন

জনগণের শক্তি নয়, পরের শক্তি নিয়ে সরকার ক্ষমতায় আছে: রিজভী

  • আপডেট হয়েছে : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬৬ বার পড়া হয়েছে

রোহিঙ্গা ইস্যুতে জোরালো কূটনৈতিক তৎপরতা না থাকায় সরকারের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘জনগণের শক্তি নিয়ে নয়, পরের শক্তি নিয়ে এ সরকার ক্ষমতায় আছে’ ।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে  মায়ানমারের রোহিঙ্গাদের ওপর বর্বর হামলার প্রতিবাদে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, যদি জনগণের ভোটে নির্বাচিত জবাবদিহিতামূলক গণতান্ত্রিক সরকার আজ দেশে ক্ষমতায় থাকত তাহলে ব্যাপক উদ্যোগ নিয়ে বিশ্ব সম্প্রদায়কে সাথে নিয়ে মায়ানমারের রোহিঙ্গা মুসলিম নিধন বন্ধের কার্যকর উদ্যোগ নেয়া সম্ভব ছিল।’

সরকারের পররাষ্ট্রনীতির কড়া সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘আওয়ামী সরকারের একটা চরিত্র আছে। নিজের দেশের সমালোচকদের তারা রক্তাক্ত করবে, গুম করবে, অপহরণ করবে কিন্তু অন্য কোন দেশ থেকে যদি তাদের উপর আঘাত করে তখন তারা নতজানু। পররাষ্ট্রমন্ত্রী নিশ্চুপ হয়ে বসে আছেন। কোন তৎপরতা নেই। তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও মালদ্বীপের মত ক্ষুদ্র দেশ মায়ানমারের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে। অথচ আমাদের সরকার প্রধানের কোন বক্তব্য নেই।

সম্মিলিত পেশাজীবী পরিষদের আহবায়ক ও আমারদেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনের অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ, ড্যাবের মহাসচিব ডা. এ জেডএম জাহিদ প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!